Saturday, April 4, 2026

সুপ্রিম কোর্টের নির্দেশে NEET UG-র সংশোধিত ফলাফল প্রকাশ করল NTA

Date:

Share post:

সুপ্রিম কোর্টের নির্দেশের পর বৃহস্পতিবার ন্যাশনাল টেস্টিং এজেন্সি NEET UG-র সংশোধিত ফলাফল প্রকাশ করেছে। প্রার্থীরা অফিশিয়াল ওয়েবসাইটের মাধ্যমে ফলাফল দেখতে পারবেন। সর্বভারতীয় মেডিক্যাল প্রবেশিকা পরীক্ষার সংশোধিত ফল দেখা যাচ্ছে অফিশিয়াল ওয়েবসাইটে।

চলতি মাসের ২৩ তারিখ দেশের শীর্ষ আদালত জানিয়েছিল, নতুন করে নিট পরীক্ষা আর নেওয়া হবে না। তার পরেই কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানিয়ে দেন, সংশোধন করে দু’দিনের মাথায় নতুন স্কোরকার্ড বের করা হবে। সেই ফলাফলই প্রকাশ হল এদিন। তবে মেধা তালিকায় কী কী হেরফের হয়েছে, তা নিয়ে আপাতত নিটের আয়োজক সংস্থার তরফে কিছু জানানো হয়নি।

নতুন করে রেজাল্ট বেরনোর ফলে যে ৪৪ জন পড়ুয়া ৭২০-তে ৭২০ মার্কস পেয়েছিলেন তাঁদেরও নম্বর কমেছে ৫ মার্কস করে। কারণ তারাও প্রশ্ন নিয়ে বিভ্রান্তির জেরে গ্রেস মার্কস পেয়েছিলেন। এক্ষেত্রে বলা যেতে নতুন মেধা তালিকাতেও পরিবর্তন হতে পারে।গত সোমবার নিট মামলা সংক্রান্ত শুনানিতে এক পরীক্ষার্থীর আইনজীবী এই প্রশ্নের বিষয়টি সামনে আনেন। তিনি জানান, নির্দিষ্ট ওই প্রশ্নের ২ নম্বর এবং ৪ নম্বর অপশন দুটোই ঠিক ছিল। তবে বিভ্রান্তি তৈরি হওয়ায় মামলাকারী ওই প্রশ্নের উত্তর দেয়নি। তবে পরে দেখা যায়, যারা ২ নম্বর অপশন বেছেছিলেন তারা নম্বর পেয়েছেন।

কীভাবে NEET-UG পরীক্ষার সংশোধিত রেজাল্ট দেখতে হবে?

১) ন্যাশনাল টেস্টিং এজেন্সির অফিসিয়াল ওয়েবসাইট exams.nta.ac.in/NEET-তে যেতে হবে।

২) হোমপেজের উপরের দিকেই ‘LATEST NEWS’ আছে। তার মধ্যে আছে ‘Click Here for Revised Score Card’। তাতে ক্লিক করতে হবে।

৩) নতুন একটি পেজ খুলে যাবে। সেই পেজের উপরের দিকেই আছে ‘NEET 2024 Revised Score Card Link’। সেটার নীচেই আছে ‘Click here for NEET 2024 Revised Score Card’। তাতে ক্লিক করতে হবে।

৪) সেখানে নিজের অ্যাপ্লিকেশন নম্বর, জন্মতারিখ, ইমেল আইডি বা মোবাইল নম্বর এবং সিকিউরিটি পিন দিয়ে সাবমিট করতে হবে। তাহলে স্ক্রিনে সংশোধিত রেজাল্ট দেখতে পারবেন।

প্রাথমিকভাবে, ৪ জুন ঘোষিত ফলাফলে ৬৭ জন শীর্ষ স্থান দখল করে নেয়। সুপ্রিম কোর্টের নির্দেশের ভিত্তিতে এনটিএয়ের তরফে যে সংশোধিত রেজাল্ট প্রকাশ করা হয়েছে, তাতে প্রায় চার লাখ পড়ুয়ার উপরে প্রভাব পড়বে।

 

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...