Tuesday, June 23, 2026

ইনস্টা স্টোরিতে বিশেষ ভিডিও শেয়ার, বাবাকে আনফলো সারা সেনগুপ্তের!

Date:

Share post:

টলিপাড়ার চর্চায় এখন শুধুই যিশু-নীলাঞ্জনা (Jishu- Nilanjana)। কুড়ি বছরের দাম্পত্য তলানিতে এসে ঠেকেছে। প্রায় দু দশক ধরে অভিনেতা যিশু সেনগুপ্তের (Jishu Sengupta) সুখে-দুখে পাশে থাকার পর, এবার স্বামীর পরকীয়ায় বিবাহিত সম্পর্কে দূরত্ব বাড়ালেন অঞ্জনা-কন্যা। নিজের নামের থেকে ‘সেনগুপ্ত’ পদবী সরিয়েছেন নীলাঞ্জনা। এবার মা-বাবার সম্পর্কে টানাপোড়েনের মাঝেই নিজের পক্ষ বেছে যিশু কন্যা সারা (Sara Sengupta) সোশ্যাল মিডিয়ায় আনফলো করলো বাবাকে!

আপ্ত সহায়কের (শিনাল সুর্তি) সঙ্গে যিশুর ঘনিষ্ঠতার জেরেই সেনগুপ্ত পরিবারে ভাঙ্গনের খবর আগেই ছড়িয়েছে টলিপাড়ায়। মুম্বইয়ে বেশ কয়েকমাস নাকি একসঙ্গে লিভ-ইন সম্পর্কে যিশু-শিনাল। মায়ের সঙ্গে বাবার এই প্রতারণা মেনে নিতে পারেননি সৃজিতের সিনেমার ছোট্ট ‘উমা’। যিশু-কন্যা দু-দিন আগে ইনস্টাগ্রামে মায়ের সঙ্গে ছবি পোস্ট করে সারা লিখেছিলেন, ‘স্ট্রংগেস্ট উওম্যান ইন দ্য গেম’। এবার সারা ইনস্টাগ্রাম স্টোরিতে একটি ভিডিয়ো শেয়ার করে নিয়েছেন সেখানে বার্তা, ‘তোমাকে অতীতকে ভুলতে হবে, কারণ অতীত অর্থহীন। জীবনে একটা জিনিসই অর্থবহ, সেটা হল তুমি এখন কী হতে চাও’। এখানেই শেষ নয় ইনস্টায় যে ৩৯২ জনকে ফলো করেন সারা, সেই তালিকায় অবশ্যই রয়েছেন মা নীলাঞ্জনা। কিন্তু বাদ গেছে যিশুর নাম। টলিউডের অন্যতম হিট দম্পতির বিচ্ছেদ যে নিছক জল্পনা নয় সারা (Sara Sengupta) পোস্টে তা অনেকটাই পরিষ্কার হয়ে গেল বলে মনে করছে বাংলা বিনোদন জগত।


Related articles

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...

সব্যসাচী ঘনিষ্ঠ তৃণমূল নেত্রীর বাড়িতে পুলিশের তল্লাসি, উদ্ধার কয়েক কেজি সোনা

কয়েক বছর আগে রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়ের ফ্ল্যাট থেকে নগধ ৫০ কোটি টাকা এবং...

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...