Thursday, June 11, 2026

যাদবপুরে বন্ধ নিয়োগ, আচমকা নির্দেশ বিকাশ ভবনের 

Date:

Share post:

সরকারি নির্দেশে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে (Jadavpur University) কম্পিউটার সায়েন্স বিভাগে অধ্যাপক নিয়োগ ইন্টারভিউ বন্ধ। সূত্রের খবর বিকাশ ভবনের (Bikash Bhawan) মৌখিক নির্দেশের ভিত্তিতেই নিয়োগ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

সম্প্রতি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (JU ) তরফে যে নিয়োগ-বিজ্ঞপ্তি জারি করা হয় সেখানে কম্পিউটার সায়েন্স বিভাগে ২ টি শূন্যপদের জন্য ৬০ জন আবেদন করেন। সেখান থেকে যোগ্যতার মাপকাঠি মেনে সংশ্লিষ্ট পদের জন্য ‘শর্ট লিস্ট’ করা হয় ৪৭ জনকে। বৃহস্পতি ও শুক্রবার ইন্টারভিউ হওয়ার কথা থাকলেও রাতারাতি বিকাশ ভবনে নির্দেশে তা বন্ধ করে দেওয়া হলো। কী কারণে এমন সিদ্ধান্ত তা নিয়ে ধোঁয়াশা রয়েছে। এখনও পর্যন্ত ইন্টারভিউ-এর পরবর্তী দিনক্ষণ সম্পর্কে কিছুই জানা যায়নি।


Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...