Tuesday, March 31, 2026

গিল্ডের সঙ্গে বৈঠকেও রাহুলের উপর নিষেধাজ্ঞা বহাল, থাকতে পারবেন নিজের ছবিতে?

Date:

Share post:

রাহুল মুখোপাধ্যায়ের উপর ফেডারেশন অফ সিনে টেকনিশিয়ান ওয়ার্কার্স অফ ইস্টার্ন ইন্ডিয়ার (FCTWEI) নিষেধাজ্ঞা বহাল। ৩ মাসের নিষেধাজ্ঞা জারি থাকল। বৃহস্পতিবার এই বিষয় নিয়ে মিটিং হয় ডিরেক্টরস গিল্ডে। সেখানেই জানানো হয়, রাহুল মুখোপাধ্যায়ের (Rahul Mukhopadhyay) উপর ব্যান তুলবে না তারা। তবে রাহুল যদি SVF-এর পুজো রিলিজ ‘প্রোডাকশন নম্বর 171’ ছবির অন্য পদে যুক্ত থাকেন তাতেও আপত্তি নেই ফেডারেশনের। কিন্তু তিনি পরিচালক হিসেবে থাকতে পারবেন না।বাংলাদেশের OTT প্ল্যাটফর্ম চরকির জন্য লহু নামক সিরিজের পরিচালনা করছিলেন রাহুল মুখোপাধ্যায়। এই সিরিজের কাজ শুরু হয় কলকাতায়। শেষ হয় বাংলাদেশে। রাহুল ওদেশে গিয়ে শ্যুটিং করলে তাঁর থেকে প্রথমে কারণ জানতে চাওয়া হলে, তিনি তা স্বীকার করেন। পরে তিনি চাপের মুখে মেনে নেন, যে তিনি বাংলাদেশে গিয়ে শ্যুটিং করেছেন। এর জেরে তাঁকে ৩ মাসের জন্য ব্যান করে দেয় FCTWEI। ২০ জুলাই থেকে এই নিষেধাজ্ঞা শুরু হয়েছে। বহাল থাকবে ১৯ অক্টোবর পর্যন্ত।

এদিকে, প্রসেনজিৎ চট্টোপাধ্যায় ও অনির্বাণ ভট্টাচার্যের পুজোর ছবি ‘প্রোডাকশন নম্বর 171’ পরিচালনা করার কথা ছিল রাহুলের। কিন্তু ফেডারেশনের এই সিদ্ধান্তের পর তাঁকে পরিচালকের পদ থেকে সরিয়ে ক্রিয়েটিভ প্রোডিউসার করা হয়। তাতেও আপত্তি জানালে, রাহুলের পাশে দাঁড়ান টলিউডের পরিচালকরা। এই পরিস্থিতিতে এদিন বৈঠক ডাকে ডিরেক্টরস গিল্ড।

বৈঠকের পর বিজ্ঞপ্তি জারি করে ফেডারেশন জানায়, রাহুল মুখোপাধ্যায়ের (Rahul Mukhopadhyay) উপর এই ব্যান তোলা হচ্ছে না। তবে, তিনি যদি SVF এর পুজো রিলিজ ছবির অন্য পদে যুক্ত থাকেন তাতেও আপত্তি নেই। কিন্তু রাহুল পরিচালক হিসেবে থাকতে পারবেন না। এই সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছে ডিরেক্টরস গিল্ড।






Related articles

ভুলের সীমা ছাড়াল বিজেপি! জনসংযোগের নামে চূড়ান্ত নোংরামি সোশ্যাল মিডিয়ায়

রাজনৈতিক দেউলিয়াপনা নাকি নিছকই বাংলার প্রতি চরম অবজ্ঞা? উত্তর ২৪ পরগণার নৈহাটি বিধানসভার বিজেপি প্রার্থী সুমিত্র চট্টোপাধ্যায়ের একটি...

ভোটের ডিউটিতে অসুস্থ হলে নিখরচায় চিকিৎসা, কর্মীদের সুরক্ষায় বড় সিদ্ধান্ত রাজ্যের

আসন্ন বিধানসভা নির্বাচনে বুথ থেকে গণনা কেন্দ্র— সর্বত্র পাহারায় থাকা পুলিশ এবং ভোটকর্মীদের জন্য বড়সড় স্বস্তির খবর শোনাল...

অর্থবর্ষের শেষ লগ্নে বিশেষ তৎপরতা নবান্নের, মঙ্গলবার মধ্যরাত পর্যন্ত খোলা ট্রেজারি

মঙ্গলবার চলতি অর্থবর্ষের শেষ দিনে সরকারি আর্থিক লেনদেন নির্বিঘ্ন রাখতে বিশেষ ব্যবস্থা নিল রাজ্য সরকার। রাজ্যের সমস্ত ট্রেজারি...

চরিদায় মুখোশ কমপ্লেক্স ও আড়ষায় হিমঘর, পুরুলিয়ায় জোড়া প্রতিশ্রুতি অভিষেকের

পুরুলিয়ার লোকসংস্কৃতি এবং কৃষি— দুইয়ের মেলবন্ধনে উন্নয়নের নয়া দিশা দেখালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার বাঘমুন্ডি...