Tuesday, June 23, 2026

অলিম্পিক্সে নাশকতার আশঙ্কা! উদ্বোধনের আগে হামলা, স্তব্ধ ফ্রান্সের রেল পরিষেবা

Date:

Share post:

আর মাত্র কয়েক ঘণ্টা পর শ্যেন নদীর ৬ কিলোমিটার জুড়ে প্যারিস অলিম্পিক্সের (Paris Olympics 2024)অভিনব ওপেনিং সেরেমনি অনুষ্ঠিত হতে চলেছে। এই প্রথম স্টেডিয়ামের বাইরে উদ্বোধন। কিন্তু তার আগেই বড়সড় প্রশ্নের মুখে নিরাপত্তা। হামলার জেরে স্তব্ধ ফ্রান্সের রেল পরিষেবা (Attack on Railway in Frans)। রাতের অন্ধকারে একাধিক জায়গায় ট্রেনে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ফরাসি রেল কর্তৃপক্ষের দাবি, ক্ষয়ক্ষতির পরিমাণ এতটাই বেশি যে গোটা সপ্তাহান্তে ট্রেন পরিষেবা বিঘ্নিত হবে। কারা কেন হামলা করেছে তা এখনও স্পষ্ট নয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দুই অ্যাথলিট ট্রেনে আটকে রয়েছেন। এ নিয়ে উদ্বেগও প্রকাশ করেছে ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন (Indian Olympics Association)। অ্যাটলান্টিক, নর্দান এবং ইস্টার্ন- ফরাসি রেলের এই তিনটি শাখা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছে বলে জানা গিয়েছে। এখান থেকেই প্রশ্ন যে ঐতিহ্য, গরিমা অলিম্পিক্স বহন করে এসেছে তা কি আদৌ বজায় রাখতে পারবে প্রেমের শহর?

ফ্রান্সের রাজনৈতিক অবস্থা খুব একটা ভালো না। দেশে সদ্য সাধারণ নির্বাচন হলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। এই অবস্থায় প্রশ্ন উঠছে অলিম্পিক্স জেনেও কেন নির্বাচনের দায় নিল ফ্রান্স? ট্রেনে হামলার জেরে আতঙ্কিত সকলেই। ইংলিশ চ্যানেল লাইন, যা আসলে লন্ডন-বেলজিয়াম রুট, তা-ও কার্যত থেমে গিয়েছে। ইংল্যান্ড, স্কটল্যান্ড-সহ পার্শ্ববর্তী বিভিন্ন দেশ থেকে কয়েক লাখ দর্শকের আজ প্যারিসে পৌঁছনর কথা। মার্সেই থেকে প্যারিস আসছেন ভারতীয় টিমের দুই সেলর নেত্রা কুমানন ও বিষ্ণু সর্বানন। তাঁরা সময় মতো প্যারিসে এসে পৌঁছতে পারবেন কিনা, কেউ জানে না। ভারত থেকেও বিশেষ জওয়ানদের পাঠানো হয়েছে প্যারিসের নিরাপত্তার জন্য। ফ্রান্সের ক্রীড়ামন্ত্রী অ্যামিলি কাস্তেরা জানান, যে অ্যাথলিটরা অংশগ্রহণ করছেন, তাঁদের যাতে কোনও রকম অসুবিধে না হয়, সেই কাজ শুরু হয়েছে। দেশজুড়ে ট্রেন হামলা নিয়ে ফরাসি সরকারের তরফে কিছু জানানো না হলেও প্রাথমিক তদন্তে অন্তর্ঘাতের তত্ত্ব উঠে আসছে। বিক্ষুব্ধ রাজনৈতিক দল এতে যুক্ত কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে।


Related articles

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ, নিহত ১২ ভারতীয়

কাতারে গ্যাস উৎপাদন কেন্দ্রে ভয়াবহ বিস্ফোরণ( LNG Plant Explosion)। এই ঘটনায় প্রাণ হারালেন ১৩ জন, নিহতদের মধ্যে ১২...

পশ্চিমবঙ্গ দিবসে ‘সোনার বাংলা’ গড়ার প্রতিশ্রুতি দিয়ে প্রধানমন্ত্রীকে চিঠি মুখ্যমন্ত্রীর

২০ শে জুন পশ্চিমবঙ্গ দিবস এবং ২১ শে জুন বাংলা জুড়ে যোগ দিবস পালন করার পরে সোনার বাংলা...

মাদ্রাসা ও সংখ্যালঘু শিক্ষাখাত: প্রথম বাজেটেই ৬০ শতাংশ কোপ রাজ্যের

প্রথম বাজেটেই সংখ্যালঘু কল্যাণ ও মাদ্রাসা শিক্ষাখাতে বরাদ্দে বড়সড় কাটছাঁট করল রাজ্যের নতুন বিজেপি সরকার। সব ক্ষেত্রে ঢালাও...

Weather Update: উত্তরে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া?

বিগত কয়েকদিনের বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া গরমের দাবদাহ থেকে অনেকটাই মুক্তি দিয়েছে বঙ্গবাসীকে। সোমবার কলকাতা তথা দক্ষিণবঙ্গে হালকা...