Sunday, June 14, 2026

বিল আটকে গাজোয়ারি! রাজ্যপাল-কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নোটিশ সুপ্রিম কোর্টের

Date:

Share post:

রাজভবনে (Rajbhawan) আটকে রয়েছে একাধিক বিল। দীর্ঘদিন হয়ে গেলেও সিভি আনন্দ বোস (CV Anand Bose) সেই বিলে সই করছেন না বলে অভিযোগ। যার পরিপ্রেক্ষিতে রাজভবনে (Rajbhawan) একাধিক বিল আটকে রয়েছে। সেই মামলায় এবার রাজভবনকে নোটিশ ধরাল সুপ্রিম কোর্ট (Supreme Court of India)। নোটিশ জারি করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের (Union Home Affairs) জন্যও। রাজ্যপালের বিরুদ্ধে দিনকয়েক আগেই অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে রাজ্য সরকার‌। তারপরই সুপ্রিম কোর্টের নোটিশে বেকায়দায় রাজ্যপাল সিভি আনন্দ বোস।

বৃহস্পতিবার শীর্ষ আদালতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পার্দিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে এই মামলার শুনানি হয়। যদিও মৌখিকভাবে রাজ্যপালকে নোটিশ দেওয়ার কথা জানিয়েছেন প্রধান বিচারপতি। তবে রাজ্যের সাংবিধানিক প্রধান হওয়ার কারণে সংবিধানের রক্ষাকবচ রয়েছে রাজ্যপালের। সেকারণেই সিভি আনন্দ বোসের সচিবের বিরুদ্ধে মামলা দায়ের করে রাজ্য। উল্লেখ্য, রাজ্য বিধানসভায় যে বিলগুলি পাশ করা হয়, রাজ্যপালের সম্মতি পেলে তবেই তা আইনে পরিণত হতে পারে। সেই কারণে বিল স্বাক্ষরের জন্য পাঠানো হয় রাজভবনে।

কিন্তু রাজ্যের অভিযোগ, গত কয়েক মাসে প্রচুর বিল রাজভবনে জমা পড়ে রয়েছে। রাজ্যপাল কোনওটিতে সম্মতি দেননি। যেকারণে রাজ্যের সমস্যা প্রতিদিন বাড়ছিল। রাজ্যপাল বোসকে একাধিকবার অনুরোধ করলেও লাভের লাভ কিছুই হয়নি। এদিন রাজ্যের আইনজীবী সাফ জানিয়েছেন, এভাবে বিধানসভায় পাশ হওয়া বিল দীর্ঘদিন রাজভবন ফেলে রাখতে পারে না। এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি জানান, তাঁরা রাজভবন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে এ বিষয়ে নোটিশ জারি করছেন। এখন দেখার নোটিশ পেয়ে রাজ্যপালের অবস্থানের কোন ও পরিবর্তন হয় কী না।


Related articles

বিমানবন্দরে মাথা গোনা! দিল্লির বৈঠকে দলনেতা ঠিক করার পালা ‘রেবেল’দের

লোকসভার ১৯ তৃণমূল সাংসদ এনডিএ-কে সমর্থন জানানোর দাবি করে সোমবার চিঠি দিয়েছেন। তারপরে সেই তালিকায় যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ...

জেনে নিন রবিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ রবিবার (১৪ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...

স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে ‘কুরুচিকর’ মন্তব্যের অভিযোগে কল্যাণের বিরুদ্ধে এফআইআর!

বিধানসভা নির্বাচনের প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রীর বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য এবং ভোট পরবর্তী সময়ে হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগে এবার আইনের জটিলতায়...

জেনে নিন রবিবাসরীয় সকালে সোনা-রুপোর দামের হেরফের

আজ রবিবার, ছুটির দিনে অনেকের প্ল্যান থাকে সোনা-রুপো কেনার দিকে। আন্তর্জাতিক বাজার ও স্থানীয় চাহিদার উপর নির্ভর করে...