Saturday, April 4, 2026

অলিম্পিক্সের শুরুতেই দাপট সত্ত্বিকসাইরাজ-চিরাগের

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে ব্যাডমিন্টনের মেনস ডাবলসের প্রথম রাউন্ডে নিরাশ করলেন না সত্ত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেট্টি জুটি। এদিন ব্যাডমিন্টনের মেনস ডাবলসের গ্রুপ ম্যাচে দাপুটে জয় পান সত্ত্বিকসাইরাজ-চিরাগ শেট্টি জুটি। নিজেদের প্রথম ম্যাচে তাঁরা স্ট্রেট গেমে হারিয়ে দেয় ফ্রান্সের লুকাস করভি ও রোনান লাবার জুটিকে। সাত্ত্বিকরা প্রথম গেম জেতেন ২১-১৭ ব্যবধানে। দ্বিতীয় গেমে আরও বেশি দাপট দেখায় ভারতীয় জুটি। তারা দ্বিতীয় গেম জিতে নেয় ২১-১৪ ব্যবধানে।

ম্যাচ শুরু থেকেই চলে টান টান । কোনও জুটিই এক টানা পয়েন্ট পাচ্ছিলেন না। নিজেদের প্রথম অলিম্পিক্সে নামায় চাপ কিছুটা বেশি ছিল ভারতীয় জুটির উপর। তবে ধীরে ধীরে সেই চাপ কমিয়ে চেনা ছন্দে ফেরেন সত্ত্বিকসাইরাজ-চিরাগ জুটি। শেষমেশ ২৩ মিনিটের লড়াইয়ে ২১-১৭ পয়েন্টে প্রথম গেম জিতে নেন সাত্ত্বিকেরা। দ্বিতীয়গেমেও দাপট দেখায় ভারতীয় জুটি। ২১-১৪ পয়েন্টে জিতে পরের রাউন্ডে যান সাত্ত্বিক ও চিরাগ।

আরও পড়ুন- জয় দিয়ে ডুরান্ডের অভিযান শুরু বাগানের


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...