Saturday, June 6, 2026

টিম ইন্ডিয়ার নতুন কোচ জিজিকে শুভেচ্ছা দ্রাবিড়ের, কী বললেন ভারতের প্রাক্তন হেডস্যার ?

Date:

Share post:

আজ থেকে শুরু হতে চলেছে ভারত-শ্রীলঙ্কা টি-২০ সিরিজ। কোচ হিসাবে আজ থেকে সফর শুরু করবেন গৌতম গম্ভীর। টি-২০ বিশ্বকাপের পরই টিম ইন্ডিয়ার কোচের পদ থেকে সরে দাঁড়িয়েছেন রাহুল দ্রাবিড়। এবার ভারতীয় দলের দায়িত্বে জিজি। ভারতীয় দলের নতুন ইনিংস শুরুর আগে গম্ভীরকে বিশেষ বার্তা দ্রাবিড়ের। যেই ভিডিও এদিন প্রকাশ করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড।

এদিন বিসিসিআই যে ভিডিও প্রকাশ করেছে, তাতে দ্রাবিড় জিজির উদ্দেশে বলেন, “ ক্রিকেট দুনিয়ার সবচেয়ে উত্তেজক দায়িত্ব ভারতের কোচ হওয়া। সেই কাজে তোমায় স্বাগত। তিন সপ্তাহ হয়ে গিয়েছে আমি দায়িত্ব ছেড়েছি। যেভাবে শেষটা হয়েছে তা স্বপ্নের মতো। সেটা বার্বাডোজ হোক বা মুম্বইয়ে। সেই মুহূর্তগুলো আমি কোনও দিন ভুলতে পারব না। আমি চাইব কোচ হিসাবে তুমিও এই স্বাদ পাও। আশা করব তোমার দলের সব ক্রিকেটার সুস্থ থাকবে। সব সময় তুমি তাদের পাবে। কোচদের কিছুটা ভাগ্যের সাহায্য প্রয়োজন হয়। আশা করি তুমি সেটা পাবে। ” এখানেই না থেমে টিম ইন্ডিয়ার প্রাক্তন হেড কোচ আরও বলেন, “ ব্যাট করার সময় তোমাকে সঙ্গী হিসাবে দেখেছি, ফিল্ডার হিসাবে দেখেছি। তুমি সব সময় জয়ের জন্য ঝাঁপাতে। আইপিএলেও তোমার হার না মানা মানসিকতা দেখেছি। তোমার মধ্যে জেতার খিদে রয়েছে। সেই সঙ্গে তরুণ ক্রিকেটারদের মধ্যে থেকে সেরাটা বার করে নিয়ে আসার ক্ষমতা রয়েছে। প্রত্যাশার চাপ থাকবে। সমালোচিত হতে হবে। কিন্তু তুমি কখনও একা থাকবে না। ক্রিকেটার, সাপোর্ট স্টাফ, প্রাক্তন অধিনায়ক, ম্যানেজমেন্ট তোমার পাশে থাকবে। সেই সঙ্গে থাকবে ভারতের সমর্থকেরা।”

দ্রাবিড়ের এই বার্তায় আপ্লুত গম্ভীর। তিনি বলেন, “ আমি জানি না কী বলব। আমি দ্রাবিড়ের খেলা দেখে বড় হয়েছি। ওঁর রেখে যাওয়া জুতোয় পা গলাতে চলেছি। ক্রিকেটের জন্য এত ত্যাগ করতে আমি আর কাউকে দেখিনি। ভারতীয় ক্রিকেটের যা যা প্রয়োজন দ্রাবিড় সব করেছে।”

 

View this post on Instagram

 

A post shared by Team India (@indiancricketteam)

আরও পড়ুন- অলিম্পিক্সের শুরুতেই ধাক্কা ভারতের, হতাশ করলে ভারতীয় শুটাররা


Related articles

বিশ্ব পরিবেশ দিবসে রক্তদান শিবির: দেশপ্রিয় পল্লী বালক সংঘের উদ্যোগকে স্বাগত বিধায়কের

বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ রক্ষায় নানাভাবে প্রশাসন থেকে বেসরকারি প্রতিষ্ঠানগুলি নানা উদ্যোগ নিয়ে থাকে। মূলত গাছ লাগানোর মাধ্যমেই...

ইস্তফা সোনালী চক্রবর্তীর: রাজ্যপালকে চিঠি রবীন্দ্রভারতীর উপাচার্যের

প্রশাসনিক ক্ষেত্রের পরে এবার শিক্ষাক্ষেত্রে ইস্তফার পালা। রাজ্যে পালাবদলের পরে কাজ করতে অক্ষম, দাবি করে একের পর এক...

৪৮ ঘণ্টার তল্লাশি: অবশেষে NIA-র জালে শওকত মোল্লা

বোমা বিস্ফোরণের ঘটনায় অবশেষে গ্রেফতার প্রাক্তন বিধায়ক শওকত মোল্লা। বৃহস্পতিবার ভোর থেকে যে শওকত মোল্লার (Saokat Molla) খোঁজ...

তৃণমূলের নতুন কমিটি গঠন: পরিষদীয় ইস্যুতে আদালতে যাচ্ছে দল

৩ জুন দলের সব কমিটি ভেঙে দেওয়ার পরে ৫ জুনই নতুন কমিটি ঘোষণা করল তৃণমূল কংগ্রেস। একদিকে একাধিক...