Saturday, June 27, 2026

অলিম্পিক্সের শুরুতেই ধাক্কা ভারতের, হতাশ করলে ভারতীয় শুটাররা

Date:

Share post:

শুরু হয়ে গিয়েছে ২০২৪ প্যারিস অলিম্পিক্স। আর শুরুতেই ধাক্কা ভারতীয় শিবিরে । শুরুতেই হতাশ করলেন ১০ মিটার এয়ার রাইফেল মিক্সড টিম ইভেন্টে ভারতের ক্রীড়াবিদরা। অলিম্পিক্সে রাইফেল মিক্সড টিম ইভেন্টের প্রাথমিক পর্বে সন্দীপ সিং এবং এলাভেনিল ভালারিভান জুটি শেষ করেন দ্বাদশ স্থানে। তাঁদের পয়েন্ট ৬২৬.৩। অন্যদিকে অর্জুন বাবুটা এবং রমিতা জিন্দালের জুটি থামলেন ষষ্ঠ স্থানে। তাঁদের পয়েন্ট ৬২৮.৭। যার ফলে ফাইনালের লড়াইয়ে পৌঁছতে পারল না দুটি দলই। এই ইভেন্টে শীর্ষে রয়েছেন চিনের জুটি।

এই ইভেন্টের শীর্ষে চিনের জুটি। তাদের পয়েন্ট ৬৩২.২। দ্বিতীয় স্থানে শেষ করা দক্ষিণ কোরিয়ার জুটি তুলেছেন ৬৩১.৪ পয়েন্ট । এই দু’দল লড়াই করবে সোনার পদকের জন্য। তৃতীয় স্থানে শেষ করে কাজাখস্তান।

এদিকে পুরুষদের রোয়িং সিঙ্গলস স্কালস ইভেন্টের হিটে চতুর্থ স্থানে থামলেন ভারতের বলরাজ পানওয়ার। তিনি সময় নিয়েছেন ৭ মিনিট ৭.২২ সেকেন্ড। যদিও তাঁর কাছে সেমিফাইনালে যাওয়ার সুযোগ রয়েছে। রবিবার বলরাজ নামবেন রেপেচেজ ইভেন্টে।

আরও পড়ুন- অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের পর আবেগে ভাসলেন সিন্ধু-শরৎ, গর্বিত তাঁরা ?


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...