Thursday, June 18, 2026

অলিম্পিক্সের উদ্বোধনী অনুষ্ঠানের পর আবেগে ভাসলেন সিন্ধু-শরৎ, গর্বিত তাঁরা ?

Date:

Share post:

গতকাল থেকে শুরু হয়ে গিয়েছে ২০২৪ প্যারিস অলিম্পিক্স। শেন নদীর বুকে উদ্বোধন হয় এই হাইভোল্টেজ প্রতিযোগিতার। ভারতের হয়ে পতাকাবাহকের দায়িত্বে ছিলেন ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু এবং শরৎ কমল। আর এই দায়িত্বে বহন করে উচ্ছ্বসিত দুই ক্রীড়াবিদ। জানালেন নিজেদের মনে কথা।

২০২৪ প্যারিস অলিম্পিক্স উদ্বোধনের পর, সিন্ধু নিজের সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ লক্ষ লক্ষ মানুষের সামনে জাতীয় পতাকা হাতে নিতে পারাটা আমার জীবনের অন্যতম সেরা সম্মান।” শুধু তাই নয়, এক সাক্ষাৎকারে সিন্ধু বলেন, “ অলিম্পিক ভিলেজে আসতে পেরে আমি দারুণ গর্বিত। এটা আমার তৃতীয় অলিম্পিক্স। প্রতিযোগিতা শুরু হওয়ার দিকে তাকিয়ে আছি। ভারতের পতাকাবাহক হতে পেরে আমি দারুণ গর্বিত। লক্ষ্য থাকবে, দেশের হয়ে আর একটি পদক জেতার।” এখানেই না থেমে তিনি আরও বলেন, “ শরৎ কমলের সঙ্গে পতাকাবাহক হতে পেরে আমিও খুশি। দু’জনের কাছেই এটা গর্বের মুহূর্ত। দেশের প্রতিনিধিত্ব করার, দেশের পতাকাবাহক হওয়ার একটাই সুযোগ পাওয়া যায়।”

অপরদিকে শরৎ কমল বলেন, “ গত তিন-চার মাস ধরে এই মুহূর্তটার অপেক্ষা করে আছি। এই দৃশ্যটা কল্পনা করে গিয়েছি। যত ওই মুহূর্তটা সামনে আসছে, তত আমি উত্তেজিত হয়ে পড়ছি। আরও ভাল লাগছে সিন্ধুর সঙ্গে এই দায়িত্বটা ভাগ করে নিতে পেরে।”

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...