Saturday, June 13, 2026

পুজোর আগে সুরপ্রেমীদের জন্য দুঃসংবাদ, আগামী মাস থেকেই রাজ্যে বাড়ছে মদের দাম

Date:

Share post:

পুজোর আগে সুরপ্রেমীদের জন্য দুঃসংবাদ। রাজ্যে বাড়ছে বিদেশে তৈরি মদ ও বিয়ারে দাম। ১৪ অগাস্ট থেকেই বর্ধিতহারে মদের দাম কার্যকর হবে বলে সূত্রের খবর। সদ্য কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে। এর পরেই এক লপ্তে প্রায় কয়েক শতাংশ দাম বাড়ছে রাজ্যে। আবগারি শুল্ক বাড়ানোর জন্যই এই মূল্য বৃদ্ধি।ইতিমধ্যেই মদের উপর শুল্ক বাড়ানোর অনুমোদন আবগারি দফতরকে দিয়েছে রাজ্য (State) অর্থ দফতর। ন্যূনতম ২০ টাকা আবগারি শুল্ক বাড়ানো হবে। আবগারি শুল্ক বাড়ার পাশাপাশি মদ প্রস্তুতকারক সংস্থাগুলিও দাম বাড়াতে চায়। ফলে উৎসবের মরশুমে মদের দাম অনেকটাই বাড়তে চলেছে।

মদ বিক্রি করে ২০২৩-২৪ অর্থবর্ষে রেকর্ড আয় করেছে পশ্চিমবঙ্গ (West Bengal)। মদ থেকেই এসেছে ১৮ হাজার কোটি টাকা। বিদেশী মদ থেকে সব থেকে বেশি আয় হয়। শুধুমাত্র বিয়ার ও বিদেশে তৈরি মদের উপরই আবগারি শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এবার আবগারি শুল্ক বৃদ্ধির ফলে আয় আরও বাড়বে বলে মনে করছে আবগারি দফতর।

সূত্রের খবর, ভারতে তৈরি ফরেন লিকার (liquor) এবং বিদেশে তৈরি মদের দাম গড়ে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে রাজ্যে। দেশি মদের দামও বোতল পিছু ৫ থেকে ১০ টাকা পর্যন্ত বাড়তে পারে। ২৬ জুলাইয়ের মধ্যে বিয়ার ও মদ (liquor) প্রস্তুতকারক সংস্থাগুলিকে বিড জমা দিতে বলা হয়েছিল। ২৯ জুলাই সেই সংক্রান্ত বিড খোলা হবে।

এই বৃদ্ধির ফলে বাংলায় যে সব বিয়ারের বোতলের দাম এখন ১৩৫ টাকা করে, তা ১৫ টাকা বেড়ে ১৫০ টাকা হতে পারে। ভারতে তৈরি বিদেশী মদের দাম গড়ে ৫ থেকে ৭ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।






Related articles

বিশ্বকাপে ফাঁকা গ্যালারি ঘিরে সমালোচনা, ব্যাখ্যা দিল ফিফা 

পায়ে পায়ে মাঠের লড়াই ধীরে সোশ্যাল মিডিয়ায় যে উন্মাদনা চোখে পড়েছে তার কতটা বাস্তবে ধরা পড়ছে স্টেডিয়ামে? ফিফা...

সাহায্য চেয়েও পাননি ৩ নাবিক: হরমুজে নাগরিক মৃত্যুতে ভর্ৎসনাই ‘ভরসা’ ভারতের

বাণিজ্যিক সম্পর্ক তো দীর্ঘ কয়েক বছর ধরে শেষ। ভারতীয় নাগরিকদের নিরাপত্তাও আমেরিকার মাটিতে অনিশ্চিত। এবার হরমুজ প্রণালী নিয়েও...

আলিপুরে পুড়ে ছাই ৪০০০ EVM! ইচ্ছাকৃত আগুন, দাবি উদ্ধব শিবিরের

আরও স্পষ্ট হল বিজেপি (BJP) ও নির্বাচন কমিশনের (Election Commission) স্বৈরাচার। আলিপুরের জেলা পরিষদ ভবনে শুধু আগুন লাগানো...

জেনে নিন শনিবারের বাজারে পেট্রোল-ডিজেলের দাম

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখে আজ শনিবার (১৩ জুন) দেশের মেট্রো শহরগুলোতে পেট্রোল ও ডিজেলের নতুন দাম জারি...