Thursday, June 18, 2026

গঙ্গোত্রীতে ফুঁসছে ভাগীরথী, জল পৌঁছালো ভাগীরথী শিলা পর্যন্ত!

Date:

Share post:

প্রকৃতিক বিপর্যয়ে জেরবার গোটা উত্তরাখণ্ড। যমুনোত্রীর পর এবার নদীর রুদ্ররূপের শিকার গঙ্গোত্রী তীর্থক্ষেত্র। প্রবল বৃষ্টির জলে ফুলেফেঁপে ওঠা ভাগীরথীর জল আরতিরস্থল ভাসিয়ে নিয়ে পৌঁছে গেল ভাগীরথী শিলা পর্যন্ত। অন্যদিকে কেদারনাথ যাত্রাপথে ফের প্রবল ধ্বসে বন্ধ জাতীয় সড়ক।

বৃহস্পতিবার যমুনার জল বেড়ে গিয়ে ব্যাপক ক্ষতি হয় যমুনোত্রীতে যমুনোত্রী ধাম, রামমন্দির পড়াও থেকে জানকি চটির। শুক্রবার রুদ্ররূপ দেখায় ভাগীরথী। শিবানন্দ কুটির আশ্রমের গেট ভেঙে জল ভিতরে ঢুকে যায়। পাহাড়ের উপর থেকে উদ্ধারকারী দল পাঠিয়ে সাধু সন্ত থেকে আশ্রম কর্মীদের উদ্ধার করা হয়। তীর্থস্থানের বাইরের দোকানের সামনে দিয়ে বইছে ভাগীরথী।

কেদারনাথ যাত্রায় ফের বাধা শুক্রবার। শোনপ্রয়াগের কাছে ভারী বৃষ্টির জেরে ব্যাপক ধ্বস নামে। শোনপ্রয়াগের কাছে ক্ষতিগ্রস্থ হয় একটি ব্রিজ। ফলে জাতীয় সড়ক পথে কেদারনাথ যাত্রা বাধা পায়।

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...