Thursday, June 18, 2026

চলতি বছরের শেষেই হাওড়া সহ ১৫টি পুরসভা নির্বাচনের প্রবল সম্ভাবনা

Date:

Share post:

দীর্ঘদিন ধরে রাজ্যের যে পুরসভাগুলির ভোট বকেয়া, যে পুরসভাগুলিতে প্রশাসকের মাধ্যমে পুরবোর্ড পরিচালিত হচ্ছে, সেখানে চলতি বছরই ভোট করানোর উদ্যোগ নিতে চলেছে রাজ্য সরকার। নবান্ন সূত্রে খবর, সংশ্লিষ্ট পুরসভাগুলির ভোট নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনাও শুরু হয়েছে। সেক্ষেত্রে হাওড়া (Howrah Municipal Corporation) সহ ১৫টি পুরসভার নির্বাচন চলতি বছরের শেষেই হতে পারে বলে মনে করা হচ্ছে।

২০২২ সালের সেপ্টেম্বর মাসে মেয়াদ শেষ হয়েছে নদিয়ার কুপার্স ক্যাম্প পুর বোর্ডের। বর্তমানে সেখানে প্রশাসক বসিয়ে কাজ চলছে। দীর্ঘদিন দুর্গাপুর কর্পোরেশনের মেয়াদ উত্তীর্ণ হয়ে গিয়েছে। বর্তমানে তা চালাচ্ছে পাঁচজনের পুর প্রশাসক মণ্ডলী। হাওড়া পুরসভা (Howrah Municipal Corporation) আবার আইনি জটিলতায় জর্জরিত সেই ২০১৮ সাল থেকে। সব মিলিয়ে রাজ্যের ১৫টি পুরসভার হাল একইরকম। সেগুলিতে এবছরই ভোট করিয়ে নেওয়ার ভাবনা শুরু হয়েছে রাজ্য সরকারের তরফে।

এখন বর্ষাকাল। এরপরই পুজো। ফলে কোন সময় নির্বাচনের জন্য অনুকূল সেটাই এখন প্রশাসনিক কর্তাদের আলোচনার কেন্দ্রবিন্দু। অনেকেই মনে করছেন পুজোর ছুটির পর নভেম্বর, ডিসেম্বর মাসে ভোট না হওয়া পুরসভাগুলির নির্বাচন করিয়ে নিতে।

আরও পড়ুন: পুজোর আগে সুরপ্রেমীদের জন্য দুঃসংবাদ, আগামী মাস থেকেই রাজ্যে বাড়ছে মদের দাম

 

Related articles

লড়াই এবার প্রকাশ্যে, ক্রীড়ামন্ত্রীকে অভিষেকের পাল্টা চিঠি সৌরভের

  বুধবার ইন্দ্রনীল খাঁ-র সঙ্গে সাক্ষাৎ করলেন সিএবি সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়(Sourav Ganguly)। বুধবার নব মহাকরণে ক্রীড়া দফতরে যান সৌরভ,...

আচমকা মমতার ২০ বছরের পিএসও বদল! বিস্ফোরক অভিযোগ ডেরেক ও’ব্রায়েনের

বুধবার কালীঘাটে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে তৈরি হল এক নজিরবিহীন ও চূড়ান্ত নাটকীয় পরিস্থিতি। খোদ তৃণমূল...

যোগ দিবসে উপস্থিতি বাধ্যতামূলক কেন? রেড রোড বন্ধ নিয়েও মামলা হাই কোর্টে

২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন ঘিরে সরগরম রাজ্য রাজনীতি ও প্রশাসনিক মহল। ওই দিন কলকাতার রেড রোডে...

বিরোধী দলনেতা নিযুক্তি মামলা, ফের বিচারপতির প্রশ্নবাণে নাজেহাল স্পিকার

বুধবার শেষ হল তৃণমূল কংগ্রেসের বহিষ্কৃত বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা নিযুক্ত করা নিয়ে স্পিকারের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে...