Saturday, April 4, 2026

মঙ্গলে প্রাণের হদিশ! নাসা-র গবেষণায় চাঞ্চল্য

Date:

Share post:

পৃথিবীর বাইরে প্রাণের অস্তিত্বের খোঁজে পৃথিবীর মানুষের অনুসন্ধানের নেশা কোনওদিনও কমবার নয়। তবে এবার সেই অনুসন্ধানের একটি সূত্র পাওয়ার ইঙ্গিত দিল নাসা-র রোভার পার্সিভারেন্স। মঙ্গলের বুকে এমন একটি পাথরের অস্তিত্ব সম্বন্ধে জানালো তারা, যেখানে অনুমান করা যাচ্ছে একশো কোটি বছর আগে মঙ্গলে প্রাণের অস্তিত্ব ছিল। আণুবীক্ষনিক জীব হলেও প্রাণ ছিল লাল গ্রহে।

নাসা-র রোভার পার্সিভারেন্স দীর্ঘদিন ধরে মঙ্গলের বুকে বিভিন্ন গবেষণার কাজ চালাচ্ছে। ২১ জুলাই মঙ্গলের চেভায়া ফলস এলাকায় একটি পাথরের সন্ধান পাওয়া যায় যার ক্যালসিয়ামের গঠনের মধ্যে পাওয়া গিয়েছে প্রাণের সন্ধান। পাথরটির রাসায়নিক বিশ্লেষণ করে তেমনটাই অনুমান নাসা-র বিজ্ঞানীদের। তবে সেই অস্তিত্ব অন্তত একশো কোটি বছর পুরোনো, এমনটাও গবেষকদের অনুমান।

মূলত গবেষকদের দাবি, ওই পাথরের ক্যালসিয়ামের মধ্যে কার্বনের অস্তিত্ব পাওয়া গিয়েছে। কার্বনের শৃঙ্খল এমনভাবে রয়েছে যা একমাত্র প্রাণীর শরীরে থাকে। এমনকি পৃথিবীর বুকে এমন ধরনের পাথরের অস্তিত্ব রয়েছে বলেও দাবি অ্যাস্ট্রোবায়োলজিস্টদের। অনেক আণুবীক্ষনিক জীবের ফসিল যে সব পাথরে দেখা গিয়েছে পৃথিবীতে, তেমনই মঙ্গলের এই পাথরটিও।

বিজ্ঞানীরা এই ধরনের পাথরকে লেপার্ড স্পট বলে নামাঙ্কিত করেছেন। তবে পার্সিভারেন্স রোভারের পক্ষে এর থেকে বেশি তথ্য সংগ্রহ সম্ভব নয়। এখন নাসা অপেক্ষা করছে কখন চেভায়া ফলস এলাকা থেকে এই পাথরের নমুনা সংগ্রহ করে আনবে। তারপরেই এক্স-রে সহ অন্যান্য যন্ত্রের সামনে রেখে মঙ্গলে প্রাণের অস্তিত্বের প্রমাণের চেষ্টা করবেন বিজ্ঞানীরা।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...