Wednesday, June 24, 2026

ফের বিজেপিতে ধস! তৃণমূলে যোগদানের হিড়িক তিন জেলায়

Date:

Share post:

প্রতিদিন তাসের ঘরের মতো ভাঙছে বিজেপি। জেলায় জেলায় যোগদানের হিড়িক পড়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসে। কেন্দ্রের একের পর এক বঞ্চনার প্রতিবাদ আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে বাংলার উন্নয়নের ধারায় শামিল হতে বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখাচ্ছেন কর্মীরা।

কোচবিহারের তুফানগঞ্জ, মুর্শিদাবাদের সামশেরগঞ্জে এবং দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে বিজেপিতে বিরাট ধস নামে। শনিবার কুলতলির মেরিগঞ্জ ২ গ্রাম পঞ্চায়েত এলাকায় সাংসদ প্রতিমা মণ্ডল ও বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল, জেলা পরিষদ সদস্য খান জিয়াউল হকের হাত থেকে তৃণমূল কংগ্রেসের পতাকা নেন বিজেপির সহস্রাধিক কর্মী। কোচবিহারের তুফানগঞ্জের ২ ব্লকের বারোকোদালি ১ অঞ্চলের প্রধান সুদর্শন রায়-সহ দুই পঞ্চায়েত সদস্য উৎপল সিংহ ও অঞ্জনা বর্মন বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগ দেন। শুক্রবার রাতে তাঁদের হাতে দলের পতাকা তুলে দিয়েছেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক। সুদর্শন রায় বলেন, বিজেপি দলে থেকে গ্রামের উন্নয়ন সম্ভব নয়। তা বুঝেই তারা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷ জেলা সভাপতি অভিজিৎ দে ভৌমিক বলেন, লোকসভা নির্বাচনে বিজেপি হারের পর থেকে দলে দলে গ্রাম পঞ্চায়েত প্রধান ও পঞ্চায়েত সদস্যরা তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন৷এর ফলে তৃণমূল কংগ্রেসের হাতে আসে আরও একটি পঞ্চায়েত। এদিকে সামশেরগঞ্জের নিমতিতার বিজেপির গ্রাম পঞ্চায়েত সদস্যের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন বিধায়ক আমিরুল ইসলাম।

কুলতলিতে তৃণমূলে যোগদানের পর সাংসদ প্রতিমা মণ্ডল বলেন, বাংলার প্রতি কেন্দ্রের একের পর এক বঞ্চনার পরেও দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে পশ্চিমবঙ্গের উন্নয়নের জারি রয়েছে। বিজেপির কর্মীরা তাঁদের ভুল বুঝতে পেরে তৃণমূলে আসছেন। বিধায়ক গণেশচন্দ্র মণ্ডল বলেন, নির্বাচনী প্রচারে এসে বিজেপির নেতারা রীতিমতো ভাঁওতা, মিথ্যাচার করে গেছেন৷ বিজেপি কর্মীরা বুঝেছেন তাঁদের এতদিন ভুল বোঝানো হয়েছে৷

আরও পড়ুন- শীঘ্রই জিআই ট্যাগ পাবে কলকাতা জুয়েলারি, জানালেন MSME- এর জয়েন্ট ডিরেক্টর 

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...