Friday, April 3, 2026

আনন্দপুরের ব্যবসায়ী খুনের ঘটনায় নয়া মোড়! কলকাতা পুলিশের জালে অভিযুক্ত জাকির

Date:

Share post:

আনন্দপুরের (Anandapur) ব্যবসায়ীকে কুপিয়ে খুনের ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করল কলকাতা পুলিশ (Kolkata Police)। খুনের পর একদিন কাটতেও না কাটতেই বড় সাফল্য পুলিশের। পুলিশ সূত্রে খবর, প্রোমোটার (Promoter) আরিফকে (Arif) কুপিয়ে খুন করেছিল ধৃত জাকির ওরফে লিলি। এলাকার সিসিটিভি (CCTV) ফুটেজ দেখে রবিবার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। তবে এখনও মূল ২ চক্রী অধরা। তাঁদের খোঁজে জোরকদমে তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ।

শুক্রবারই ভরসন্ধেয় আনন্দপুর এলাকার পঞ্চান্নগ্রাম এলাকায় কোপানো হয় ব্যবসায়ী আরিফকে। সিসিটিভি ফুটেজে পরিষ্কার দেখা যায়, রাস্তায় ফেলে চপার দিয়ে ওই ব্যবসায়ীকে কোপাচ্ছে তিনজন। সেই সূত্র ধরেই রবিবার অভিযুক্ত জাকির ওরফে লিলিকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। কলকাতা পুলিশের মতে, ধৃত লিলিকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলেই অভিযুক্ত আব্বাস ও আরেকজনের খোঁজ পাওয়া যেতে পারে।

পুলিশ সূত্রে খবর, শুক্রবার নিজের কাজের জন্য আনন্দপুরের ওই এলাকায় আসেন ব্যিবসায়ী আরিফ। কিন্তু তিনি রাস্তা দিয়ে হাঁটার সময়ই আচমকাই আরিফকে ঘিরে ধরে পরিচিত আব্বাস নামে এক যুবক। এরপর পুরনো কোনও বিষয় নিয়ে দুজনের মধ্যে রীতিমতো বচসা হয়। তবে বিবাদ চরমে উঠলে চপার বের করে রাস্তার উপরই আরিফকে কোপাতে শুরু করে আব্বাস। রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে ছটফট করতে থাকেন ব্যবসায়ী। তবে বিষয়টি নজরে আসতেই স্থানীয়রা ব্যবসায়ীকে নিয়ে কলকাতা ন্যাশনাল মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গেলেও লাভের লাভ কিছুই হয়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...