Friday, April 10, 2026

গয়ায় প্রাচীন নিদর্শন কিনতে গিয়ে অ.পহৃত প্রবীণ ব্যক্তিকে উ.দ্ধার কলকাতা পুলিশের

Date:

Share post:

কলকাতা থেকে গয়ায় প্রাচীন নিদর্শন কেনার জন্য গিয়েছিলেন এক প্রবীণ ব্যক্তি। তাকে অপহরণের অভিযোগ উঠেছে। মুক্তিপণের টাকাও দাবি করেন অভিযুক্তেরা। অপহৃত ব্যক্তির মেয়ে থানায় অভিযোগ করেন। গয়ায় গিয়ে সেই ব্যক্তিকে উদ্ধার করল কলকাতা পুলিশ। এক জন অপহরণকারীকেও গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজ চলছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অপহৃত ব্যক্তির নাম মোহন চক্রবর্তী। কলকাতার চন্দ্রনাথ সিমলাই সেনের বাসিন্দা তিনি। বিহারের গয়ায় কিছু প্রাচীন নিদর্শনের খোঁজ পেয়ে গিয়েছিলেন তিনি।

সেখানে গয়ার দুই বাসিন্দাকে নিয়ে ওই দুর্মূল্য জিনিস দেখতে গিয়েছিলেন মোহন। তাদের অপহরণ করা হয় বলে চিৎপুর থানায় গত বৃহস্পতিবার অভিযোগ করেন মোহনের মেয়ে মরিয়ম চক্রবর্তী। টিঙ্গু পাসোয়ান এবং আরও কয়েক জনের বিরুদ্ধে অভিযোগ করেন তিনি। মরিয়ম থানায় জানান, তার থেকে মুক্তিপণও দাবি করা হয়েছে। এর পরেই তদন্তে নামে পুলিশ। কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিডি) এবং চিৎপুর থানার পুলিশ গয়ায় যায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেখানে একটি গোপন ডেরা থেকে মোহন এবং তাঁর দুই সহযোগীকে উদ্ধার করা হয়। গ্রেফতার করা হয় এক অপহরণকারীকে। বাকিদের খোঁজ চলছে।ঘটনার প্রকৃত কারণ খোঁজার চেষ্টা করছে পুলিশ।

 

Related articles

সাউথ সিটির পর এবার ডায়মন্ড প্লাজা, কলকাতার আরও এক মল কিনল ব্ল্যাকস্টোন

দক্ষিণ কলকাতার সাউথ সিটি মলের পর এবার উত্তর শহরতলির ডায়মন্ড প্লাজা। কলকাতার আরও এক জনপ্রিয় মলের মালিকানা বদল...

ভোটের কাজে নিষেধাজ্ঞা! একযোগে ১০০ পুলিশ আধিকারিককে বদলি রাজ্যের

বিধানসভা নির্বাচনের মুখে বড়সড় রদবদল ঘটানো হলো রাজ্য পুলিশে। একযোগে ১০০ জন পুলিশ আধিকারিককে বদলি করল নবান্ন। যার...

IPL: মালিকের শহরে রুদ্ধশ্বাস জয় পন্থদের, হতশ্রী বোলিংয়ে হার কেকেআরের

আইপিএলে (IPL) হারের ধারা অব্যাহত কেকেআরের(KKR)। ইডেনে নাইটদের বিরুদ্ধে ৩ উইকেটে জয় লখনউয়ের(LSG)। ইডেনে টসে হেরে প্রথমে ব্যাট করতে...

বড়সড় ছাঁটাই! ভোটার তালিকা থেকে নাম বাদ গেল প্রায় ২৭ লক্ষ মানুষের

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী প্রক্রিয়ার শেষে বিধানসভা ভিত্তিক বাদ পড়া ভোটারদের তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। কমিশনের...