Friday, April 3, 2026

প্যারিস থেকে দেশের প্রথম পদকজয়ী, মানুকে শুভেচ্ছা বাংলার মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

রবিবার দুপুরে অলিম্পিকের মঞ্চ থেকে ভারতের জন্য সুখবর এনে দিয়েছেন শুটার মানু ভাকের। প্যারিস অলিম্পিকে দেশের প্রথম পদকজয়ীকে শুভেচ্ছা জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুটিংয়ে মহিলা হিসাবে মানু পদক জয়কে দেশের গর্বের মুহূর্ত বলে উল্লেখ করেন তিনি।

সোশ্যাল মিডিয়ায় মমতা লেখেন, “প্যারিস অলিম্পিক ২০২৪-এ ভারতের প্রথম পদক জয়ের জন্য শুভেচ্ছা মানু ভাকেরকে। প্রথম ভারতীয় মহিলা শুটার হিসাবে অলিম্পিকের মঞ্চে পদক জয়ের মতো তাঁর এই অসামান্য সাফল্য তাঁর কঠোর পরিশ্রম ও নিবেদনের সাক্ষ্য বহন করে।”

বাংলায় তথা গোটা দেশে নারীশক্তিকে প্রকাশিত করার ক্ষেত্রে অগ্রণী ভূমিকা নিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর দেখানো পথে দেশের অন্যান্য রাজ্য তথা কেন্দ্র সরকার মহিলাদের নিয়ে নতুনভাবে ভাবনা চিন্তা শুরু করেছে। তবে রাজনীতি ও সমাজের পাশাপাশি খেলাধূলাতেও মহিলাদের যোগদান নিয়ে উৎসাহ দিয়ে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মনু ভাকেরের পদক জয়ে তিনি এই মুহূর্তটিকে ‘দেশের গর্বের মুহূর্ত’ বলে উল্লেখ করেন।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...