Sunday, April 5, 2026

সুভাষগ্রামের কাছে লোকাল ট্রেনে আগুন আতঙ্ক! বিঘ্নিত রেল পরিষেবা

Date:

Share post:

শিয়ালদহ (Sealdah) থেকে ডায়মন্ড হারবার (Diamond Harbour) যাওয়ার পথে সুভাষগ্রাম স্টেশনের কাছে লোকাল ট্রেনের চাকায় আগুনের ফুলকি! আতঙ্কিত যাত্রীরা। ঘটনাস্থলে পৌঁছে যান্ত্রিক ত্রুটি খতিয়ে দেখছেন রেলের ইঞ্জিনিয়াররা। আপাতত বন্ধ শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন চলাচল (Train service stopped in Sealdah South Division)। দুর্ভোগ যাত্রীদের।

রবিবার ছুটির দিনে এমনিতেই লোকাল ট্রেনের সংখ্যা অনেক কম। তার ওপর ট্রেন বিবরাটে জেরে সমস্যায় পড়েছেন যাত্রীরা। এদিন দুপুর ১২:১২ মিনিট নাগাদ শিয়ালদহ থেকে ডায়মন্ড হারবারগামী লোকাল ট্রেন সুভাষগ্রামে পৌঁছতেই চাকা থেকে আগুনের ফুলকি দেখতে পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। দ্রুত ট্রেন থামিয়ে নেমে পড়েন তাঁরা। প্রাথমিক অনুমান যান্ত্রিক ত্রুটির কারণেই এমন ঘটনা ঘটেছে। রেলের আধিকারিকরা সবটা খতিয়ে দেখছেন। তবে আপাতত শিয়ালদহ দক্ষিণ শাখার ট্রেন পরিষেবা পুরোপুরি বন্ধ রাখা হয়েছে বলে পূর্ব রেল (ER) সূত্রে খবর। বারুইপুর, নামখানা বা লক্ষীকান্তপুরের দিকে থমকে রয়েছে ট্রেন। উল্টোদিকের পরিষেবা স্বাভাবিক রয়েছে। দ্রুত সাউথ-ডিভিশনে ট্রেন চালানোর চেষ্টা চলছে।


Related articles

একদিনে এসআইআরের বলি ২: রিষড়ার পরে কালনায় মৃত্যু বৃদ্ধের

নির্বাচন কমিশনের (Election Commission) এসআইআর প্রহসন কেড়ে নিল আরও এক বাংলার নাগরিকের প্রাণ। সাপ্লিমেন্টারি তালিকায় নাম না থাকায়...

ভবানীপুরে বাড়ির সামনে হামলা! মনোনয়নে বিজেপির অসভ্যতার মুখোশ খুললেন মমতা

বহিরাগত বিজেপির নেতারা বাংলায় যে সংস্কৃতি বয়ে আনছে আদতে তাতে যে বাংলার সংস্কৃতিরই অপমান, একাধিকবার প্রমাণিত হয়েছে। বিরোধী...

গঙ্গায় জমি-বাড়ি-জীবন: ভাঙনে নীরব কেন্দ্র, শাহর জবাব দাবি মমতার

মুর্শিদাবাদ মালদহের একটা বড় অংশ প্রতিবছর চলে যায় গঙ্গা গর্ভে। যে নদীর রক্ষণাবেক্ষণের দায়িত্ব কেন্দ্রের সরকারের বাংলার সেই...

IPL: মিটতে পারে পেস বোলিংয়ের সমস্যা, জোড়া স্বস্তি কেকেআর শিবিরে

আইপিএলের (IPL) শুরুতেই ছন্দহীন কেকেআর(Kolkata Knight Riders)। সোমবার পাঞ্জাব কিংসের বিরুদ্ধে নামার আগে স্বস্তির খবর নাইট শিবিরে। মাথিশা...