Friday, April 3, 2026

সাতদিনে সাত, ফের পাঁশকুড়ার কাছে লাইনচ্যুত মালগাড়ি

Date:

Share post:

গত ২৩ জুলাই থেকে এই রবিবার পর্যন্ত গোটা দেশের সাতটি ট্রেনের লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটল। সর্বশেষ রবিবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কাছে রবিবার লাইনচ্যুত হল একটি মালগাড়ি। দুর্ভাগ্যজনকভাবে এর মধ্য়ে দুটি ঘটনাই বাংলায়। তবে সুখবর সব ঘটনাই মালগাড়ির ক্ষেত্রে হওয়ায় কোনও প্রাণহানির ঘটনা ঘটেনি। তবে প্রতি ক্ষেত্রেই দীর্ঘসময়ের জন্য গুরুত্বপূর্ণ লাইনে বন্ধ হয়ে গিয়েছে ট্রেন চলাচল।

কখনও উত্তরাখণ্ডের আলমোড়া, কখনও রাজস্থানের আলওয়ার থেকে অন্ধ্রপ্রদেশের নেলোরে বারবার রেলের পরিকাঠামো ও রক্ষণাবেক্ষনের অভাবের চিহ্ন ফুটে উঠেছে। রবিবার দুপুরে পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ার কাছে লাইনচ্যুত হয় যে মালগাড়িটি তার একাধিক কামরা লাইন থেকে ছিটকে দূরে চলে যায়। কার্যত গোটা চত্বর জুড়ে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা যায় মালগাড়ির কামরা।

উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছাতেও দেরি হয় রেলের উদ্ধারকারী দলের। তারপরে শুরু হয় মালগাড়ি খালি করার কাজ। এমনভাবে কামরাগুলি ছড়িয়ে ছিটিয়ে যায়, যে কামরার মাল খালি না হলে কোনওভাবেই ট্র্যাককে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সম্ভব নয়। উদ্ধারকাজ শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই রেলের আধিকারিকরা দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা শুরু করেন।

Related articles

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...