Friday, April 3, 2026

লঙ্কানদের বিরুদ্ধে খেলতে নেমে বিরাট রেকর্ড স্পর্শ সূর্যের

Date:

Share post:

গতকাল জয় দিয়ে শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ সিরিজের অভিযান শুরু করে ভারতীয় দল। ৪৩ রানে হারায় লঙ্কানদের। এই ম্যাচে শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ২১৩ রান করে টিম ইন্ডিয়া। ব্যাট হাতে দাপট দেখান ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। ৫৮ রান করেন তিনি। ম্যাচের সেরাও হন সূর্য। আর এর সুবাদে নজির গড়েন ভারত অধিনায়ক। বিরাট কোহলিকে স্পর্শ করলেন তিনি।

গতকাল ম্যাচের সেরা হওয়ার সুবাদে, এই নিয়ে টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বার ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার পেলেন সূর্যকুমার। ৬৯টি ম্যাচ খেলে ১৬ বার সেরার পুরস্কার পেলেন ভারতীয় দলের অধিনায়ক। বিরাটো টি-২০ আন্তর্জাতিক ক্রিকেটে ১৬ বার ম্যাচের সেরা হয়েছন। তবে তিনি খেলেছেন ১২৫টি ম্যাচ। সেই অর্থে কোহলির প্রায় অর্ধেক ম্যাচ খেলেই তাঁর কীর্তি স্পর্শ করলেন সূর্যকুমার। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন সিকন্দর রাজা। তিনি ৯১টি টি-২০ ম্যাচ খেলে ১৫ বার সেরার পুরস্কার পেয়েছেন।

এদিকে আজ লঙ্কানদের বিরুদ্ধে সিরিজ জয়ের সামনে দাঁড়িয়ে ভারতীয় দল। শ্রীলঙ্কার বিরুদ্ধে দ্বিতীয় টি-২০ ম্যাচ খেলতে নামছে গৌতম গম্ভীরের দল। তিন ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে টিম ইন্ডিয়া। আজ জিতলেই সিরিজ পকেটে পুরবে সূর্যকুমারের দল।

আরও পড়ুন- মানুর হাত ধরে ২০২৪ প্যারিস অলিম্পিক্সে পদক জয় ভারতের


Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...