Wednesday, June 3, 2026

অলিম্পিক্সে পদক জয়ী মানু ভাকেরকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে পদক জয় ভারতের । এদিন অলিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পান ভারতীয় শুটারব মানু ভাকের। এর সুবাদে প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে আসে প্রথম পদক। আর এরপর থেকেই শুভেচ্ছাই ভাসতে থাকে মানু ভাকের। অলিম্পিক্সে পদক জয়ী ভারতীয় শুটারকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এদিন সোশ্যাল মিডিয়ায় মোদি লেখেন, “ এটি একটি ঐতিহাসিক পদক! অনেক শুভেচ্ছা মানু ভাকেরকে প্যারিস অলিম্পিক্সে ভারতের প্রথম পদক জেতার জন্য। ব্রোঞ্জের জন্য অভিনন্দন। এই সাফল্যটি আরও বিশেষ , কারণ ভারতের হয়ে শ্যুটিংয়ে পদক জয়ী প্রথম মহিলা তুমি। একটি অবিশ্বাস্য অর্জন!”

এদিন মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পান ভারতীয় শুটারব মানু ভাকের। এর সুবাদে প্যারিস অলিম্পিক্স থেকে ভারতকে প্রথম পদক দিলেন তিনি। মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া হয় মানুর। মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে অলিম্পিক্সে রেকর্ড গড়ে সোনা জেতেন দক্ষিণ কোরিয়ার ও ইয়ে জিন। তাঁর স্কোর ২৪৩.২। রুপো জয় দক্ষিণ কোরিয়ারই কিম ইয়েজি। তাঁর স্কোর ২৪১.৩। মানু করেন ২২১.৭ স্কোরে।

আরও পড়ুন- লঙ্কানদের বিরুদ্ধে খেলতে নেমে বিরাট রেকর্ড স্পর্শ সূর্যের



Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...