Friday, April 3, 2026

অলিম্পিকের খেলোয়াড়দের উৎসাহ দিন, আর্জি মোদির

Date:

Share post:

রবিবারই অলিম্পিকে প্রথম খেতাবের দিকে ভারত। বেশ কয়েকটি প্রতিযোগিতায় জয়ের মুখ দেখে অলিম্পিক ভিলেজে পরিচিতি বাড়ানো শুরু করেছেন ভারতীয় অ্যাথলিটরা। তারই মধ্যে দেশ থেকে তাঁদের জন্য আরও সমর্থন জানানোর আর্জি জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রবিবার মন কি বাত অনুষ্ঠানে প্যারিস অলিম্পিকের ভারতীয় খেলোয়াড়দের জন্য সমর্থনের বার্তা দিলেন মোদি।

ব্যাডমিন্টনে পি ভি সিন্ধু, রোয়িংয়ে ভারতীয় সেনার বলরাজ পানওয়ার থেকে ভারতীয় তীরন্দাজরা প্রথম ধাপ থেকে এগিয়ে ভারতের জন্য আশার আলো দেখাচ্ছেন। রবিবারই ১০ মিটার এয়ার পিস্তলের ফাইনালে নামতে চলেছেন মনু ভাকের। তাঁর পদক জয়ের আশায় বুক বাঁধছে গোটা দেশ। ঠিক তারই আগে দেশের তরফ থেকে উৎসাহ দেওয়ার অনুপ্রেরণা প্রধানমন্ত্রীর।

মন কি বাত অনুষ্ঠানে তিনি বলেন, “এই মুহূর্তে, গোটা বিশ্ব প্যারিস অলিম্পিক নিয়ে বুঁদ হয়ে রয়েছে। অলিম্পিক আমাদের দেশের তেরঙ্গা পতাকাকে গোটা বিশ্বের মঞ্চে তুলে ধরার সুযোগ দেয় এবং দেশের জন্য স্মরণীয় কিছু করে দেখানোর সুযোগ এনে দেয়। আপনারাও অ্যাথলিটদের উৎসাহ জানান।”

Related articles

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...