Thursday, June 25, 2026

রবিতে দক্ষিণবঙ্গের ১৫ জেলায় বৃষ্টি, উত্তরের দুর্যোগে জলমগ্ন তিস্তা বাজার

Date:

Share post:

বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ শক্তি বাড়িয়ে ইতিমধ্যে ওড়িশার দিকে অগ্রসর হতে শুরু করে। এর প্রভাবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস (Rain forecast in South Bengal) রয়েছে। আজ দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং বাঁকুড়ায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হতে পারে। অন্যদিকে, কলকাতা (Kolkata)সহ বাকি জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরে বাড়বে বৃষ্টি, মালদা ও দুই দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস। ফুঁসছে তিস্তা (Teesta)। রাতভর বৃষ্টির জেরে জলমগ্ন তিস্তা বাজার। বন্ধ কালিম্পং -দার্জিলিং সংযোগকারী রাস্তা।

গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের (North West Bay of Bengal)উপর অবস্থিত শক্তিশালী নিম্নচাপের কারণে দক্ষিণবঙ্গের ১৫টি জেলায় সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস। শনিবার থেকেই সমুদ্র উত্তাল, বইছে ঝোড়ো হাওয়া। আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Department) আগামী ৪৮ ঘণ্টা মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছে। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়ি জেলাগুলিতেও আগামী দুদিন বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে।


Related articles

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...

মূল ষড়যন্ত্রকারী কে? কেতন খুনে ধন্দে পুলিশ

পুণের বিশিষ্ট ব্যবসায়ীর ছেলে কেতন আগারওয়াল (Ketan Agarwal Murder Case) খুনে মূল চক্রী কে, তাই নিয়ে ধন্ধে পুলিশ।...

ঋণমুক্তির কোনো রোডম্যাপ নেই বাজেটে! তোপ শোভনদেবের

রাজ্যের ঋণের বোঝা কমানোর কোনো সুস্পষ্ট রূপরেখা নেই বাজেটে। উল্টে বিরোধী আসনে থাকার সময় যে সব সামাজিক প্রকল্পের...

তারাতলার বিপর্যয়ে দোষী হলে প্রাক্তন মেয়রও গ্রেফতার হোন: দাবি তৃণমূল বিধায়কের

তারাতলার বিপর্যয় নিয়ে বিধানসভায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) দোষীদের গ্রেফতারের প্রস্তাবকে সমর্থন করলেন তৃণমূল (TMC) বিধায়ক...