Friday, April 3, 2026

সহজ জয় দিয়ে প্যারিস অলিম্পিক্সের অভিযান শুরু সিন্ধুর

Date:

Share post:

সহজ জয় দিয়ে ২০২৪ প্যারিস অলিম্পিক্সের অভিযান শুরু করলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। এদিন মহিলাদের সিঙ্গলস ব্যাডমিন্টনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালদ্বীপের ফতিমাথ মাবাহাকে সহজে হারালেন ভারতীয় শাটলার। ম্যাচের ২১-৯, ২১-৬।

ম্যাচে এদিন প্রথম থেকেই দাপট দেখান সিন্ধু। প্রতিপক্ষকে প্রথম থেকেই চাপে রাখেন অলিম্পিক্সে পদকজয়ী তারকা। মাত্র ২৯ মিনিটে প্রথম ম্যাচে জয় ছিনিয়ে নেন সিন্ধু। দ্বিতীয় সেটেও দাপট বজা রাখেন ভারতীয় শাটলার। ১৪ মিনিটে ২১-৬ ব্যবধানে জিতে নেন দ্বিতীয় গেম। গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে সিন্ধুর প্রতিপক্ষ এস্তোনিয়ার ক্রিস্টিন কুবা। এই জয়ের পর সিন্ধু বলেন , “ এই ম্যাচটা আমার কাছে অনেকটা অনুশীলনের মতো ছিল। প্রথম থেকেই জয় নিয়ে আত্মবিশ্বাসী ছিলাম। কোর্টে কিছুক্ষণ সময় কাটালাম। বড় প্রতিযোগিতার শুরুতে পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার জন্য এরকম ম্যাচ গুরুত্বপূর্ণ। ফতিমাথও ভাল লড়াই করার চেষ্টা করেছে। স্যর প্রকাশ পাডুকোন সব সময় পাশে থাকেন। ওঁনার পরামর্শ আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ।”

চলতি অলিম্পিক্সে নজিরের সামনে দাঁড়িয়ে সিন্ধু। এই অলিম্পিক্সে পদক জয় করলে অলিম্পিক্সে পদকের হ্যাটট্রিক হবে সিন্ধুর।

আরও পড়ুন- লঙ্কানদের ৪৩ রানে হারাল ভারতীয় দল, সিরিজে ১-০ এগিয়ে টিম ইন্ডিয়া


Related articles

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...