Monday, April 6, 2026

শান্ত সমুদ্র দক্ষ নাবিক তৈরি করে না: Insta-তে ইঙ্গিতপূর্ণ পোস্ট অভিষেকের

Date:

Share post:

বাজেটে বাংলার বঞ্চনা নিয়ে লোকসভায় ঝড় তুলেছিলেন তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। শনিবার, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সঙ্গে দিল্লি থেকে কলকাতায় ফিরেছেন অভিষেক। রবিবার, ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন ইনস্টাগ্রামে। অভিষেকের কথায়, শান্ত সমুদ্র কখনও দক্ষ নাবিক তৈরি করে না।

বারবার বাংলার বঞ্চনা। কখনও বাজেটে বাংলার বরাদ্দে শূন্য, কখনও বাংলার বিরুদ্ধে অপপ্রচার, বাংলাকে দেশের সামনে ছোট করার চেষ্টা বাংলা ভাগের চক্রান্ত। এই নিয়ে লোকসভার ঝড় তুলেছেন অভিষেক। এরপরে রবিবার সন্ধে Instagram হ্যান্ডেলে শনিবারের ছবি পোস্ট করেন অভিষেক। আর সেখানে লেখেন, শান্ত সমুদ্র কখনও দক্ষ নাবিক তৈরি করে না। অর্থাৎ যেভাবে আগুনে পুড়ে সোনা খাঁটি হয়। সেভাবেই একজন নেতা নানা ওঠাপড়ার বিরোধিতার প্রতিহত করে প্রকৃত নেতা হয়ে ওঠেন। অর্থাৎ বিরোধিতা যতই আসুক, বিরোধীরা যত আঘাত আনুক, তিনি তা প্রতিহত করে সেনাপতির মতো নেতৃত্ব দেবেন। বিরোধিতা ছাড়া নেতা হয় না।

 

 

View this post on Instagram

 

A post shared by Abhishek Banerjee (@abhishekaitc)

আরও পড়ুন- সাংবাদিক বৈঠকে নাক থেকে রক্তপাত, হাসপাতালে কেন্দ্রীয় মন্ত্রী

 

 

Related articles

প্রয়াত প্রবীণ হৃদরোগ বিশেষজ্ঞ: শোক প্রকাশ মুখ্যমন্ত্রীর

পূর্ব ভারতের চিকিৎসা জগতের এক মহীরুহের পতন। রবিবার দক্ষিণ কলকাতার বালিগঞ্জ প্লেসের বাসভবনে ১০৬ বছর বয়সে শেষ নিঃশ্বাস...

সোমে ঝোড়ো হাওয়া, হালকা বৃষ্টি: মঙ্গল থেকে আবহাওয়ার অবনতি

নতুন করে নিম্নচাপ অক্ষরেখার কারণে ফের একবার দুর্যোগের কবলে গোটা বাংলা। তেলেঙ্গানা থেকে ছত্তিশগড় পর্যন্ত নিম্নচাপ প্রসারিত থাকলেও...

মুর্শিদাবাদ থেকে শিলিগুড়ি: উত্তরে প্রচারে অভিষেক

সোমবার গুরুত্বপূর্ণ নির্বাচনী প্রচার তৃণমূল সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। দক্ষিণের জেলাগুলিতে পুরুলিয়া থেকে পূর্ব বর্ধমানে প্রচার (election...

সোমে মতুয়া গড়ে মমতা: পূর্ব বর্ধমান, নদিয়ার প্রার্থীদের সমর্থনে প্রচার

নির্বাচনী প্রচার পর্বে মালদহ, মুর্শিদাবাদের পরে এবার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তৃণমূল প্রার্থীদের সমর্থনে প্রচারে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার তাঁর...