Wednesday, June 24, 2026

নাম নাম না করে শুভেন্দুর “ধর্মীয় বিভাজন” মন্তব্য নিয়ে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী

Date:

Share post:

লোকসভা ভোটে পরাজয়ের কারণ বিশ্লেষণ করতে গিয়ে দলীয় বৈঠকে সংখ্যালঘু মুসলিমদের নিয়ে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikary) বিতর্কিত মন্তব্য নিয়ে তুমুল শোরগোল পড়ে গিয়েছে রাজ্য-রাজনীতিতে। রাজ্য রাজনীতিতে ধর্মীয় মেরুকরণের লক্ষ্যে শুভেন্দুর বক্তব্য ছিল, ‘‘যাঁরা আমাদের সঙ্গে থাকবেন, আমরা তাঁদের সঙ্গে থাকব। ‘সব কা সাথ সব কা বিকাশ’ বন্ধ করো।’’ শুধু বিরোধী দলগুলি নয়, শুভেন্দু নিজের দল বিজেপির একাংশের নেতাদের তোপের মুখে পড়েছেন তাঁর এই বিতর্কিত মন্তব্যের জন্য।

এবার শুভেন্দুর (Suvendu Adhikary) মন্তব্য নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সরাসরি শুভেন্দুর নাম না নিয়ে আজ, সোমবার বিধানসভায় ‘এক বিজেপি নেতা’ বলে খোঁচা দিলেন তিনি। একই সঙ্গে তিনি সমন্বয়ের বার্তাও দিলেন।

এদিন বিধানসভার বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দুর সংখ্যালঘু প্রসঙ্গ টেনে আনেন। নাম না করে তিনি বলেন, ‘‘বিজেপির এক নেতা বলছেন, একে চাই, ওকে চাই না। মানুষই আপনাকে চাইবে না।’’ এর পরেই তাঁকে বলতে শোনা গিয়েছে, ‘‘বিধানসভায় এসে দেখে যান, এখানে সব ধর্মের মানুষ বসে আছেন। আমরা ভাগাভাগি করি না।’’ যদিও মুখ্যমন্ত্রী যখন অধিবেশনে এমন কথা বলছেন, তার আগেই ওয়াক আউট করে সেখান থেকে বেরিয়ে যান বিজেপি বিধায়করা।

আরও পড়ুন: বাংলার জল-যন্ত্রনা: কেন্দ্রের বিরুদ্ধে বিধানসভায় সরব মুখ্যমন্ত্রী, সেচমন্ত্রকে যাবে রাজ্যের কমিটি

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...