Friday, June 26, 2026

ভোটের পরেই বাংলা ভাগের চক্রান্ত বিজেপির: বিধানসভায় তীব্র ক্ষোভ প্রকাশ মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

লোকসভায় বাংলা ভাগের দাবি তুলেছেন বিজেপি (BJP) সাংসদ নিশিকান্ত দুবে। রাজ্য বিজেপির নেতৃত্বও সেই সুরে সুর মিলিয়ে চক্রান্তে শামিল হয়েছেন। সুকান্ত মজুমদার উত্তরের জেলাগুলিকে উত্তরপূর্বাঞ্চলের সঙ্গে জুড়ে দেওয়া অন্যায্য দাবি জানান। সোমবার, বিধানসভার অধিবেশনে যোগ দিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর কথায়, বিজেপি উত্তরে এত আসন পেয়েও বাংলার জন্য বাজেটে কিছুই দিল না! একই সঙ্গে নীতি আয়োগের বৈঠকে বাংলার হয়ে কী কী দাবি জানিয়েছেন সে বিষয়েও স্পষ্ট করেন মমতা।পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী, নীতি আয়োগের বৈঠকে বাংলার মুখ্যমন্ত্রী কণ্ঠরোধের ঘটনা নিয়ে এদিন বিধানসভায় নিন্দা প্রস্তাব আনা হয়। সেটি সমর্থন করেন তৃণমূল (TMC) বিধায়করা। অধিবেশনে যোগ দিয়ে বিজেপি বাংলাভাগের চক্রান্তের বিরোধিতায় সরব হন মুখ্যমন্ত্রী। বলেন, “ভোট চলে গেলেই ভাগাভাগি ইস্যুকে নিয়ে আসা হয়। এক জন বলছেন, মুর্শিদাবাদ-মালদহ ভেঙে দাও। কেউ বলছেন, অসমের তিনটি জেলাকে নিয়ে নতুন কিছু কর। কেউ আবার উত্তরবঙ্গকে উত্তর-পূর্বের সঙ্গে যুক্ত করে দিতে বলছেন।“

বাজেটে বাংলা তথা উত্তরবঙ্গকে বঞ্চনা নিয়ে বিধানসভায় তীব্র ক্ষোভ প্রকাশ করে মমতা (Mamata Banerjee) বলেন,  “উত্তরবঙ্গ থেকে এত আসন পেল ওরা, তবু বাজেটে কিছু দিল না! এখন আবার বিভাজনের রাজনীতি করছে।“ মুখ্যমন্ত্রী সাফ জানান, বাংলাকে কোনও ভাবেই ভাগ করতে দেওয়া হবে না। বিজেপির এই ষড়যন্ত্রের বিরোধিতায় প্রয়োজনে রাস্তায় নেমে প্রতিবাদ করতে হবে বলেও জানান মমতা।

একই সঙ্গে মুখ্যমন্ত্রী জানান, নীতি আয়োদের বৈঠকে বাংলার বঞনার কথা তুলে ধরেছেন তিনি। বলেন, “নীতি আয়োগের বৈঠকে ইন্দো-ভূটান নদী কমিশন নিয়ে বিশদে কথা বলে এসেছি। বাংলা হল নৌকার মতো। সব জল আমাদের রাজ্যে এসে পড়ে। আমাদের ভুগতে হয়। বিষয়টি আমি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে রেকর্ড করে এসেছি।“ মমতা জানান, “জল নিয়ে বিধানসভায় আলোচনার কপি তৃণমূলের লোকসভা এবং রাজ্যসভার সাংসদদের কাছে পাঠানো হোক। তাঁরাও যেন এ বিষয়ে কথা বলতে পারেন।“






Related articles

সাহিত্য সম্রাটের ১৮৯-তম জন্মজয়ন্তীতে কলেজ স্ট্রিটের বঙ্কিম বাসভবনে শ্রদ্ধার্ঘ্য মুখ্যমন্ত্রীর

বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের ১৮৯-তম জন্মজয়ন্তীর (Bankim Chandra Chattopadhyay Anniversary) উপলক্ষ্যে শুক্রবার সাহিত্য সম্রাটের স্মৃতি বিজড়িত কলেজ স্ট্রিটের বাসভবনে (৫,...

ভেনেজুয়েলার ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত অন্তত ৪৫০০! 

জোড়া ভূমিকম্পের জেরে বিধ্বস্ত ভেনেজুয়েলায় (post Earthquake effect in Venezuela) লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত ২৩৫ জনের...

শুক্রের সকালে ঝলমলে আবহাওয়া, বেলা বাড়তেই দুর্যোগের পূর্বাভাস হাওয়া অফিসের

ভরা বর্ষার মরশুমে (Monsoon Weather) শুক্রবার দুপুরের পর থেকে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস...

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...