Friday, June 26, 2026

আজ ডুরান্ডের অভিযান শুরু ইস্টবেঙ্গলের, অনিশ্চিত ক্লেটন

Date:

Share post:

আজ ডুরান্ড কাপে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল এফসি। যুবভারতী ক্রীড়াঙ্গনে দিমিত্রিয়স দিয়ামানতাকোসদের প্রতিপক্ষ ভারতীয় বায়ুসেনা দল। গতবারের রানার্স লাল-হলুদ ব্রিগেড এবার পূর্ণশক্তির দল নিয়ে ডুরান্ড খেলতে নামছে। কারণ, ১৪ অগাস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ঘরের মাঠে তুর্কমেনিস্তানের ক্লাবের বিরুদ্ধে খেলবে তারা। তাই ডুরান্ডে খেলেই এএফসি-র জন্য তৈরি হতে চাইছে কার্লোস কুয়াদ্রাতের দল।

প্রথম ম্যাচে নামার আগে চোট সমস্যা রয়েছে দলে। অধিনায়ক ক্লেটন সিলভা একশো শতাংশ ফিট নন। সোমবার ব্রাজিলীয় স্ট্রাইকারের খেলা নিয়ে অনিশ্চয়তা রয়েছে। হিজাজি মাহের প্রস্তুতি ম্যাচে দাঁতে আঘাত পেয়েছিলেন। চোট সারিয়ে ম্যাচ খেলার জায়গায় রয়েছেন তিনি। নন্দকুমারও চোট পেয়েছিলেন। কিন্তু তিনিও এখন ফিট। পাঁচ বিদেশিকেই ডুরান্ডের জন্য রেজিস্ট্রেশন করিয়েছে ইস্টবেঙ্গল। ষষ্ঠ বিদেশি হিসেবে গত মরশুমে মোহনবাগানে খেলা হেক্টর ইয়ুস্তেকে নেওয়ার ব্যাপারে অনেকটাই এগিয়েছে লাল-হলুদ ম্যানেজমেন্ট। তবে আগামী কয়েকদিনের মধ্যে ইয়ুস্তে চূড়ান্ত হলেও তাঁকে আইএসএলের আগে খেলাবে না দল।

এই ম্যাচের আগে লাল-হলুদ কোচ কুয়াদ্রাত বলেন, ‘‘গত ২৫ দিন ধরে একসঙ্গে ছেলেরা অনুশীলন করছে। হার-না-মানা মানসিকতা নিয়েই আমরা প্রতিটি ম্যাচ খেলতে চাই। গতবার আমরা ডুরান্ড কাপের ফাইনাল খেলেছিলাম। এবারও ফাইনাল খেলতে চাই।’’

আরও পড়ুন- Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস


Related articles

আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি খুনে গ্রেফতার ১০

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari) বিধানসভায় নির্দেশের পরেই অ্যাকশন। দীর্ঘ আটবছর পর কাকদ্বীপে সিপিএম দম্পতি (CPM Couple Murder...

এবার সরকারি কর্মীদের সাপ্তাহিক ছুটিতেও কোপ! বিজ্ঞপ্তি জারি নবান্নের

বেসরকারি সংস্থায় এই বিড়ম্বনা আছেই- মালিকপক্ষের মর্জিতে ছুটির দিনেও অফিসে আসতে হয় অনেক কর্মীকেই। কিন্তু শনি-রবি বা ছুটির...

বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ সংক্রান্ত বিধিনিষেধ প্রত্যাহার কেন্দ্রের!

হরমুজ জটিলতা কাটতেই এবার দেশে বাণিজ্যিক এলপিজি সিলিন্ডার সরবরাহ (LPG cylinder crisis) সংক্রান্ত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা সিদ্ধান্ত নিল...

আজ কত দামে মিলছে পেট্রোল-ডিজেল? দেখে নিন একনজরে

পেট্রোল-ডিজেলের (Petrol Diesel Price) দামের দিকে নজর থাকে সাধারণ মানুষ থেকে শুরু করে পরিবহণ ক্ষেত্রের সকলেরই। শুক্রবার (২৬...