Friday, June 26, 2026

Breakfast Sports : ব্রেকফাস্ট স্পোর্টস

Date:

Share post:

১) ২০২৪ প্যারিস অলিম্পিক্সে ভারতের পদক জয় । এদিন মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পেলেন ভারতীয় শুটারব মানু ভাকের। এর সুবাদে প্যারিস অলিম্পিক্স থেকে ভারতকে প্রথম পদক দিলেন তিনি। মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া হয় মানুর।

২) অলিম্পিক্সে মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পান ভারতীয় শুটারব মানু ভাকের। এর সুবাদে প্যারিস অলিম্পিক্সের দ্বিতীয় দিনেই ভারতের ঝুলিতে আসে প্রথম পদক। আর এরপর থেকেই শুভেচ্ছাই ভাসতে থাকে মানু ভাকের। অলিম্পিক্সে পদক জয়ী ভারতীয় শুটারকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

৩) ‘আমি খুব গীতা পড়ি ,গীতা আমায় অনুপ্রেরণা জুগিয়েছে’, এদিন প্যারিস অলিম্পিক্সে ব্রোঞ্জ পদক জয়ের পর বললেন মানু ভাকের। অলিম্পিক্সে ইতিহাস গড়েছেন মানু। প্রথম ভারতীয় মহিলা শুটার হিসাবে অলিম্পিক্সে পদক জয় করেছেন তিনি। জিতেছেন ব্রোঞ্জ। আর এরপরই যেন আবেগে ভাসলেন ভারতীয় শুটার।

৪) সহজ জয় দিয়ে ২০২৪ প্যারিস অলিম্পিক্সের অভিযান শুরু করলেন ভারতীয় ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু। এদিন মহিলাদের সিঙ্গলস ব্যাডমিন্টনে গ্রুপ পর্বের প্রথম ম্যাচে মালদ্বীপের ফতিমাথ মাবাহাকে সহজে হারালেন ভারতীয় শাটলার। ম্যাচের ২১-৯, ২১-৬।

৫) সোমবার ডুরান্ড কাপে অভিযান শুরু করছে ইস্টবেঙ্গল। যুবভারতী ক্রীড়াঙ্গনে দিমিত্রিয়স দিয়ামানতাকোসদের প্রতিপক্ষ ভারতীয় বায়ুসেনা দল। গতবারের রানার্স লাল-হলুদ ব্রিগেড এবার পূর্ণশক্তির দল নিয়ে ডুরান্ড খেলতে নামছে। কারণ, ১৪ অগাস্ট এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু-তে ঘরের মাঠে তুর্কমেনিস্তানের ক্লাবের বিরুদ্ধে খেলবে তারা। তাই ডুরান্ডে খেলেই এএফসি-র জন্য তৈরি হতে চাইছে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন- Breakfast news : ব্রেকফাস্ট নিউজ

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...