Saturday, April 4, 2026

জয় দিয়ে ডুরান্ড কাপের অভিযান শুরু ইস্টবেঙ্গলের, ভারতীয় বায়ুসেনাকে হারালো ৩-১ গোলে

Date:

Share post:

জয় দিয়ে ডুরান্ড কাপের অভিযান শুরু করল ইস্টবেঙ্গল এফসি। এদিন ১ গোলে পিছিয়ে থেকেও ভারতীয় বায়ুসেনাকে হারালো ৩-১ গোলে। লাল-হলুদের গোল তিনটি করেন ডেভিড, দিমিত্রিয়স দিয়ামানতাকোস এবং ক্রেসপো। ইস্টবেঙ্গলের হয়ে নজর কাড়েন মাদিহ তালাল। ম্যাচের সেরাও হন তিনি।

ম্যাচে এদিন প্রথম থেকেই চলে আক্রমন প্রতি আক্রমণের লড়াই। তবে ম্যাচের শুরুতে এগিয়ে যায় ভারতীয় বায়ুসেনা। ম্যাচের ১৯ মিনিটে এগিয়ে যায় ইন্ডিয়ান এয়ার ফোর্স। ভারতীয় বায়ুসেনাকে গোল করে এগিয়ে দেন সোমানন্দ সিং। ডান দিক থেকে ক্রস ভাসিয়েছিলেন সৌরভ সাধুখাঁ। প্রথম পোস্টে ছিলেন সোমানন্দ সিং। চকিতে হেড করে বল জালে জড়িয়ে দেন তিনি। এরপর আক্রমণে ঝাঁঝ বাড়ায় কার্লোস কুয়াদ্রাতের দল। যার ফলে ম্যাচের ৪৩ মিনিটে সমতা ফেরায় লাল-হলুদ। মাদিহ তালালের দুর্দান্ত পাস থেকে ইস্টবেঙ্গলের হয়ে ১-১ করেন ডেভিড । প্রথমার্ধে ম্যাচের ফলাফল থাকে ১-১।

দ্বিতীয়ার্ধে আক্রমণে ঝাঁঝ বাড়ায় ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধের শুরুতে দিয়ামানতাকোসকে নামান কুয়াদ্রাত। মাঠে নেমেই গোলের মুখ খোলেন দিয়ামানতাকোস। ম্যাচের ৬১ মিনিটে গোল করফেন তিনি। হেডে গোল করেন গ্রিসের ফুটবলার। এরপর ম্যাচের ৬৮ মিনিটে ফের গোলের মুখ খোলে ইস্টবেঙ্গল। লাল-হলুদকে ৩-১ গোল করে এগিয়ে দেন ক্রেসপো। এরপর ফের আক্রমণে ঝাঁপায় লাল-হলুদ। তবে গোলের ব্যবধান বাড়াতে পারেনি কুয়াদ্রাতের দল।

আরও পড়ুন- নাদালকে উড়িয়ে অলিম্পিক্সের তৃতীয় রাউন্ডে জোকোভিচ


Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...