Sunday, April 12, 2026

ভাঙল ২৫ বছরের রেকর্ড! লাফিয়ে বাড়ছে জম্মু ও কাশ্মীরের তাপমাত্রা, স্কুল বন্ধের নির্দেশ প্রশাসনের

Date:

Share post:

একেই লাগাতার জঙ্গি হামলায় অশান্ত জম্মু ও কাশ্মীর (Jammu and Kashmir)। প্রতিদিনই জঙ্গিদের খতমের পাশাপাশি শহিদ হচ্ছেন বহু জওয়ান। এমন পরিস্থিতিতে এবার আবহাওয়ার (weather) খামখেয়ালিপনায় মাথা খারাপ হওয়ার জোগাড় উপত্যকাবাসীর। তাপপ্রবাহের জেরে রীতিমতো অতিষ্ঠ সেখানকার মানুষজন। বর্তমানে পরিস্থিতি এমনই চরমে পৌঁছেছে যে, ছোটদের স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে, আগামী দু’দিন পঞ্চম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের স্কুল (School) বন্ধ থাকবে।

কাশ্মীর প্রশাসন যে নির্দেশিকা জারি করছে, তাতে স্পষ্ট উল্লেখ রয়েছে, তীব্র গরমের কারণে সরকারি এবং বেসরকারি স্কুলে ২৯ এবং ৩০ জুলাই কাশ্মীরে ছোটদের সমস্ত ক্লাস বন্ধ থাকবে। পঞ্চম শ্রেণি পর্যন্ত শিশুদের ৪৮ ঘণ্টা স্কুলে যেতে নিষেধ করা হয়েছে। তবে ছোটরা ছুটি পেলেও স্কুলের শিক্ষক-শিক্ষিকা এবং কর্মচারীদের ছুটি থাকছে না। তাঁদের প্রতিদিনের মতো স্কুলে আসতে হবে।

উল্লেখ্য, রবিবার গরমে ২৫ বছরের নজির ভেঙেছে কাশ্মীর। এদিন জম্মু ও কাশ্মীরে তাপমাত্রা ৩৭ ডিগ্রি অতিক্রম করে গিয়েছিল বলে খবর। যা চলতি মরসুমে সর্বোচ্চ। তবে কাশ্মীরে জুলাই মাসের সর্বোচ্চ তাপমাত্রার নজির রয়েছে ১৯৪৬ সালে। সে বার সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৮.৩ ডিগ্রি সেলসিয়াস। এদিকে মৌসম ভবন জানিয়েছে, আগামী দু’দিনের মধ্যে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে উপত্যকায়। বৃষ্টি হলে খানিকটা নামতে পারে পারদ।


Related articles

ভিডিও ঘিরে বিপাকে হুমায়ুন, আসরে খোদ প্রধানমন্ত্রী! অস্বস্তি ঢাকতে নামলেন অনুগামীরা

নিজের জালে নিজেই কি জড়িয়ে পড়লেন হুমায়ুন কবীর? হাজার কোটির ডিল থেকে শুরু করে পিএমও-র নাম জড়িয়ে যাওয়া—...

ভোটাধিকার রক্ষার তাগিদে নাগরিক মিছিল দেশবাঁচাও গণমঞ্চের

ফের সাম্প্রদায়িকতা ও ভোটাধিকার রক্ষার স্বার্থে পথে নামলো দেশবাঁচাও গণমঞ্চ। ধর্মের নামে ভোট চাইতে আসা বিজেপি ও আরএসএসকে...

রন্ধনশিল্পী থেকে বিনিয়োগকারী আশা, সুরসম্রাজ্ঞীর সম্পত্তির পরিমাণ জানলে অবাক হবেন

সুরের জগতে শোকের ছায়া, রবিবার সকালে প্রয়াত কিংবদন্তি আশা ভোঁসলে (Asha Bhosle)। শিল্পীর স্মৃতিচারণায় ভারাক্রান্ত ভারতীয় সঙ্গীত জগত...

গণনা কেন্দ্রে লোডশেডিং হবে না: প্রচারে জনসুনামি থেকে হুঁশিয়ারি অভিষেকের

ভোটার তালিকা থেকে বাংলার ন্যায্য ভোটারদের হিসাব করে বাদ দিয়েই বিধানসভা নির্বাচন বিজেপির থালায় সাজিয়ে দিতে চলেছে নির্বাচন...