Wednesday, June 24, 2026

সংসদে ‘গতিরোধ’ সাংবাদিকদেরও! প্রতিবাদে সরব বিরোধীরাও

Date:

Share post:

“সংসদে সাংবাদিকতা যেন যুদ্ধক্ষেত্রে যাওয়া। প্রতি পদক্ষেপে আপনি অনামন্ত্রিত, সন্দেহের চোখে দেখা হবে আপনাকে”, মোদি জমানায় সংসদে প্রবেশে সাংবাদিকদেরও বাধা। প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় এভাবেই সরব হলেন সংসদে খবর সংগ্রহে যাওয়া দেশের তাবড় সাংবাদিকরা। সংসদের ভিতরে কখনও সাসপেন্ড, কখনও বক্তব্য মুছে দিয়ে বিরোধী সাংসদদের কণ্ঠরোধের পরে এবার সাসংদের খবর সংগ্রহে বাধা দিয়ে নতুন হুলিয়া জারি মোদি সরকারের। ভেঙে পড়া সাম্রাজ্য সামলাতে চারিদিক দিয়ে বিজেপি সরকারে তৎপরতায় প্রতিবাদে সামিল সাংবাদিকরা। সমর্থন জানালেন তৃণমূল সাংসদরাও।

সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করা হয়, মকরদ্বার পর্যন্ত প্রবেশ করতে পারবেন না সাংবাদিকরা। বাইরে একটি নির্দিষ্ট কাঁচে ঘেরাটোপের মধ্যে তাঁদের গতি সীমিত থাকবে। সংসদের খোলা এলাকাতেও তাঁরা ঢুকতে পারবেন না। সাংসদদের সঙ্গে কথোপকথন করার জন্য নির্দিষ্ট এলাকা পর্যন্তই তাঁদের যেতে হবে। সোমবারই সাংবাদিকদের এই বিজ্ঞপ্তি দেওয়া হয়।

প্রতিবাদে সংসদে বিক্ষোভ দেখান সাংবাদিকরা। এই ধরনের বিধিনিষেধ তুলে ফেলার দাবি জানান সাংবাদিকরা। প্রেস ক্লাব অফ ইন্ডিয়ার পক্ষ থেকে প্রতিবাদ জানিয়ে নিয়ম তুলে ফেলার দাবি জানানো হয়। তৃণমূল সাংসদ সুস্মিতা দেব সোশ্যাল মিডিয়ায় লেখেন, এবার বিরোধী সাংসদরা নন, দেশের সাংবাদিকরা তাঁদের অধিকারের দাবিতে প্রতিবাদে সামিল সংসদে। কংগ্রেসের পক্ষ থেকেও দাবি করা হয় বিজেপি ভয় পেয়েছে বলে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...