Friday, April 3, 2026

ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল গাড়ি! ভোররাতে মা ফ্লাইওভারে দুর্ঘটনায় চাঞ্চল্য 

Date:

Share post:

ভোর রাতে মা ফ্লাইওভারের (Maa Flyover) দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে গেল একটি গাড়ি (Car)। জানা গিয়েছে, গাড়িতে দু’জন যাত্রী ছিলেন। তবে তাঁদের চোট গুরুতর নয় বলেই খবর।
সূত্রের খবর, সোমবার ভোররাতে সল্টলেকের দিকে আসছিল প্রাইভেট গাড়িটি। এরপর আচমকাই ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। তবে ঘটনাকে কেন্দ্র করে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তবে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, অত্যন্ত দ্রুতগতিতে আসছিল গাড়িটি। যার জেরে নিয়ন্ত্রণ হারিয়ে, ডিভাইডারে ধাক্কা মারে গাড়িটি। এরপরই পাল্টি খেয়ে যায়। পুলিশ সূত্রে খবর, গাড়িতে চালক ছাড়াও এক যুবক ছিলেন। তারা কেউ-ই গুরুতর আহত হননি। দুর্ঘটনার সময় তাঁরা মাদকাসক্ত ছিলেন কি না, তা পরীক্ষা করে দেখবে পুলিশ। ইতিমধ্যে ওই দুই ব্যক্তিকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ পুলিশের।

Related articles

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...

পুরানো পদ্ধতিতে ফিরছে না উচ্চ মাধ্যমিক! সেমিস্টার নিয়ে বিভ্রান্তি কাটাল সংসদ

উচ্চ মাধ্যমিকে সেমিস্টার সিস্টেম বন্ধ হয়ে যাওয়া নিয়ে গত কয়েক দিন ধরে তৈরি হওয়া যাবতীয় জল্পনা ও সংশয়...

IPL: হতশ্রী ব্যাটিং, ঘরের মাঠে সানরাইজার্সের বিরুদ্ধে হার নাইটদের

আইপিএলে ইডেনে সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে হার কেকেআরের। ৬৫ রানে জিতল সানরাইজার্স। প্রথম ম্যাচে ডুবিয়েছিল বোলিং, এই ম্যাচে ব্যাটিং ব্যর্থতায়...