Saturday, April 4, 2026

প্রচুর মামলার শুনানি বাকি, বিশেষ ব্যবস্থা সুপ্রিম কোর্টে

Date:

Share post:

সোমবার থেকে সুপ্রিম কোর্টে শুরু হল বিশেষ লোক আদালত। সুপ্রিম কোর্টের বকেয়া মামলার শুনানি শেষ করতে বিশেষ লোক আদালতের আয়োজন করা হয় প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূঁড়ের নির্দেশে। ৩ অগস্ট পর্যন্ত সুপ্রিম কোর্টে এই আদালত চলবে।

চলতি বছর সুপ্রিম কোর্টের ৭৫ বর্ষপূর্তি। সেই উপলক্ষ্যে সুপ্রিম কোর্টের বকেয়া মামলার বিচার প্রক্রিয়া শেষ করতে উদ্যোগী হন প্রধান বিচারপতি। গোটা দেশের আদালতগুলির বকেয়া মামলা নিয়েও তিনি বহু আলোচনায় বহু পদক্ষেপের কথা বলেছেন। সেই মতো অনেক আদালতই এবছর লোক আদালতের আয়োজনও করেছে। এবার লোক আদালতের পালা সর্বোচ্চ আদালতের।

প্রথমবার সুপ্রিম কোর্টে সাত বিচারপতির বেঞ্চ লোক আদালতের আয়োজন করেছে। ২৯ জুলাই থেকে ৩ অগস্ট সুপ্রিম কোর্ট এই লোক আদালতের আয়োজন করবে। প্রতিদিন দুই বিচারপতির বেঞ্চ শুনবে বকেয়া মামলা। প্রতিদিন সুপ্রিম কোর্টের কাজের পরে দুপুর দুটো থেকে এই আদালত বসবে।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...