Tuesday, March 31, 2026

মানু ভাকের ও সরবজ্যোত সিং-এর হাত ধরে ২০২৪ প্যারিস অলিম্পিক্সে দ্বিতীয় পদক জয় ভারতের

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে ফের পদক জয় ভারতের। এদিন ১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড বিভাগে ব্রোঞ্জ পদক জয় মানু ভাকের এবং স্যারাবজোত সিং-এর। এদিন দক্ষিণ কোরিয়াকে তাঁরা হারিয়ে দিলেন ১৬-১০ স্কোরে । ব্যক্তিগত বিভাগের পর মিক্সড ইভেন্টেও পদক জয় মানুর। এর সুবাদে প্যারিস অলিম্পিক্সে দ্বিতীয় পদক জয় ভারতের।

মঙ্গলবার দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রথম সিরিজে পয়েন্ট হারিয়েছিল ভারত। তবে পরের চারটি সিরিজে জিতে এগিয়ে যান মানু-স্যারাবজোত। তখন মনে কড়া হচ্ছিল সহজেই জিতবেন তাঁরা। কিন্তু ম্যাচে দুরন্ত ভাবে ফিরে আসে কোরিয়া। তারা লড়াই করছিল। যদিও কখনওই ভারতকে টপকে এগিয়ে যেতে পারেনি। শেষ পর্যন্ত ১৬-১০ স্কোরে ব্রোঞ্জ জিতে নেন মানুরা।

গত রবিবার ১০ মিটার এয়ার পিস্তলের ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পেয়েছিলেন মানু ভাকের। একই অলিম্পিক্সে দু’টি পদক জয়ের কীর্তি গড়লেন তিনি। এর আগে ভারতের সুশীল কুমার এবং পিভি সিন্ধুর অলিম্পিক্সে দু’টি পদক জয়ের নজির ছিল। কিন্তু একই অলিম্পিক্সে একাধিক পদক জিততে পারেননি তাঁরা। সেই কাজটাই করে দেখালেন মানু।

Related articles

বালুরঘাটে মেডিক্যাল কলেজ-উত্তর দিনাজপুরে দুটি হিমঘর: দলীয় প্রার্থীদের প্রচারসভা থেকে আশ্বাস অভিষেকের

চতুর্থবার মা-মাটি-মানুষের সরকার ক্ষমতয়া এলে বালুরঘাটে মেডিক্যাল কলেজ ও উত্তর দিনাজপুরে দুটি হিমঘর তৈরি হবে। বালুরঘাট ও তপনের...

বিরাট অঙ্কের সম্পত্তি কর বকেয়া! জয়ললিতার প্রাসাদে পড়ল তালা

দীর্ঘ কয়েক বছর ধরে পুর কর বাকি। সম্পত্তি কর দেড় কোটি টাকাতে পৌঁছেছে। এবার তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী জয়ললিতার...

বকেয়া ডিএ-ডিআর নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠকের ডাক রাজ্য অর্থ দফতরের

ভোটের (2026 Election) নির্ঘণ্ট ঘোষণার আগেই বকেয়া ডিএ (DA) মিটিয়ে দেওয়ার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।...

IPL: “টিমের কথায় পিচ বদলানো সম্ভব নয়”, নাইটদের কড়া বার্তা সুজনের

বৃহস্পতিবার ইডেনে(Eden) প্রথম ঘরের মাঠে ম্যাচ খেলতে নামছে কেকেআর(KKR)। ঘরের মাঠে নাইটদের প্রথম ম্যাচের আগেই শুরু পিচ নিয়ে...