Friday, April 3, 2026

অলিম্পিক্সে পদক জয়ী মানু ভাকের এবং সরবজ্যোত সিং-কে শুভেচ্ছা প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর

Date:

Share post:

২০২৪ প্যারিস অলিম্পিক্সে ফের পদক জয় ভারতের। এদিন ১০ মিটার এয়ার পিস্তলে মিক্সড বিভাগে ব্রোঞ্জ পদক জয় মানু ভাকের এবং সরবজ্যোত সিং-এর। এদিন দক্ষিণ কোরিয়াকে তাঁরা হারিয়ে দিলেন ১৬-১০ স্কোরে । ব্যক্তিগত বিভাগের পর মিক্সড ইভেন্টেও পদক জয় মানুর। এর সুবাদে প্যারিস অলিম্পিক্সে দ্বিতীয় পদক জয় ভারতের।এর পরই শুভেচ্ছায় ভাসতে থাকেন ভারতের দুই ক্রীড়াবিদ। মানু-সরবজ্যোতকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ্যোপাধ্যায়ের।

এদিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সোশ্যাল মিডিয়ায় লেখেন, “ আমাদের শুটারেরা আবার দেশকে গর্বিত করল। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পাওয়ার জন্য শুভেচ্ছা মানু ভাকের এবং সরবজ্যোত সিংকে। দু’জনেই দুর্দান্ত প্রতিভা দেখিয়েছে। ভারত তোমাদের নিয়ে আনন্দিত। মানু পর পর দু’টি পদক জিতল। খুব ভাল ধারাবাহিকতা দেখাল ও।”

অপরদিকে মমতা বন্ধ্যোপাধ্যায় লেখেন, “অনেক অনেক শুভেচ্ছা মানু ভাকের এবং সরবজ্যোত সিংকে। ১০ মিটার এয়ার পিস্তলের মিক্সড ইভেন্টে ব্রোঞ্জ পাওয়ার জন্য। বিশেষ অভিনন্দন মানুকে। যে কিনা ইতিহাস তৈরি করেছেন। আমি আশা করি ভারতীয় ক্রীড়াবিদরা এমনভাবেই সাফল্যে ধরা বজায় রাখুক।”

আরও পড়ুন- মানু ভাকের ও সরবজ্যোত সিং-এর হাত ধরে ২০২৪ প্যারিস অলিম্পিক্সে দ্বিতীয় পদক জয় ভারতের

 

Related articles

নির্বাচনী পদযাত্রায় মমতা বন্দ্যোপাধ্যায়: শনিবার হাঁটবেন ইংরেজবাজারের পথে

রাজ্যের উত্তর থেকে দক্ষিণে নির্বাচনী প্রচারে ঝড় তুলেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিটি এলাকার ইস্যু ধরে মানুষকে সচেতন...

নিরাপত্তা প্রত্যাহার: ‘অভিযুক্ত’দের জন্য নতুন নির্দেশিকা কমিশনের

রাজ্যের পুলিশে রদবদল ও কেন্দ্রীয় বাহিনী নিয়োগের পরও বাহিনী যেন কম পড়ছে নির্বাচন কমিশনের। যে সব ক্ষেত্রে অতিরিক্ত...

হিম্মত থাকলে এক মঞ্চে আসুন: এবার সরাসরি মোদিকে চ্যালেঞ্জ মমতার

মণীশ কীর্তনিয়া এবার মোদিকে এক মঞ্চে বিতর্কে আহ্বান জানালেন  মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার মালদহের হবিবপুরের জনসভা থেকে প্রধানমন্ত্রীকে (Prime Minister)...

হারের ভয়ে নন্দীগ্রামে অত্যাচার শুভেন্দুর অনুগামীদের: ভিডিও দেখিয়ে গ্রেফতারির দাবি তৃণমূলের

বিরোধী দলনেতার নন্দীগ্রাম ও ভবানীপুর বিজেপির কাছে কার্যত প্রেস্টিজ ফাইট। এবার সেই নন্দীগ্রামে জিততে পারবেন না শুভেন্দু অধিকারী,...