Friday, June 26, 2026

টলিপাড়ায় অচলাবস্থা, সমাধানের আশায় নবান্নে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ গৌতম-প্রসেনজিৎ-দেব

Date:

Share post:

সোমবারের পরে মঙ্গলবারেও শুনশান টলিপাড়া। সমস্যার সমাধানে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দ্বারস্থ গৌতম ঘোষ (Goutam Ghosh), প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Presenjit Chatterjee), দেব। সোমবার, সকাল থেকে দফায় দফায় বিভিন্ন পক্ষের বৈঠক হয়। কিন্তু রাত নটার পরে জানা গেল কাটেনি জট। টলিপাড়ায় জারি অচলাবস্থা। সমস্যার সমাধানে তৃতীয় পক্ষের হস্তক্ষেপ চান বলে সাংবাদিক বৈঠকে জানান পরিচালক-প্রযোজকরা। মঙ্গলবার, সকালে আরেকপ্রস্থ বৈঠক হয় প্রসেনজিতের বাড়ি ‘উৎসব’-এ। সেখানে থেকে বেরিয়েই বেলা তিনটে নাগাদ নবান্ন পৌঁছন তাঁরা।

সোমবার, সাংবাদিক বৈঠকেই পরিচালক রাজ চক্রবর্তী জানিয়ে ছিলেন, সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত কর্মবিরতি চলবে। সেই মতো মঙ্গলবারেও চলছে পরিচালকদের কর্মবিরতি। কিন্তু সব পক্ষই চাইছে দ্রুত সমস্যার সুষ্ঠু ও সম্মানজনক সমাধান। কাজ বন্ধ হোক চাইছেন না কেউই। সোমবারই পরিচালকরা জানান, আমরা তৃতীয় পক্ষের সাহায্য নিতে চাই। যাঁরা আমাদের এই আবেদন নিয়ে আলোচনা করতে পারেন। সেই মতোই এদিন মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হয়েছেন প্রসেনজিৎরা। টলিউডের সঙ্গে বরাবরই মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) সম্পর্ক ভালো। তিনি সবরকম ভাবে সাহায্যের হাত বাড়িয়ে দেন। সেই কারণেই এবার তাঁর দ্বারস্থ গৌতমরা। কত দ্রুট জট কাটে সেদিকেই নজর সবার।






Related articles

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...

এবার কি বাংলাতেও ইউসিসি? চলতি অধিবেশনেই বিধানসভায় আসতে পারে বিল

উত্তরাখণ্ড, গুজরাত এবং অসমের পথ ধরে এবার পশ্চিমবঙ্গেও অভিন্ন দেওয়ানি আইন বা ইউনিফর্ম সিভিল কোড (ইউসিসি) কার্যকর করার...

শিলিগুড়িতে মূক ও বধির মহিলাকে গণধর্ষণ! পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ পরিবারের

ভোটের আগে ‘বেটি বাঁচাও’ স্লোগান দিয়ে মাঠ কাঁপানো বিজেপি যে নারী নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ, তা আরও একবার...

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...