Thursday, June 25, 2026

অসুস্থ কিং খান! চিকিৎসার জন্য আমেরিকায় পাড়ি শাহরুখের

Date:

Share post:

শাহরুখ প্রেমীদের জন্য দুঃসংবাদ! গুরুতর অসুস্থ কিং খান। চিকিৎসার জন্য পাড়ি দিলেন বিদেশে। বক্স অফিস সাফল্য যতই বলিউড বাদশাকে ফের স্বমহিমায় প্রতিষ্ঠিত করুক না কেন, শারীরিক সমস্যার জেরে সময়টা ভালো যাচ্ছে না শাহরুখ খানের(Shahrukh Khan)। বেশ কয়েক বছর ধরেই পিঠের সমস্যা নিয়ে ভুগতে হচ্ছে কিং খানকে। একটু সুস্থ হয়েই নিজের স্বাভাবিক জীবনযাত্রায় ফেরার জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন বলিউডের (Bollywood ) ‘বাজিগর’। বিনোদন দেবতা তাঁকে নিরাশ করেননি। এক বছরে তিন তিনটে ব্লকবাস্টার সিনেমা রাতারাতি বদলে দিয়েছে শাহরুখের (Shahrukh Khan) ইমেজ। রোমান্টিক হিরো থেকে অ্যাকশন মাস্টার হয়ে ওঠা বাদশা এবার চোখের সমস্যা নিয়ে পাড়ি দিলেন আমেরিকায় (America)। সোমবারই মুম্বইয়ের এক হাসপাতালে চোখ দেখাতে গিয়েছিলেন কিং খান। সূত্রের খবর, এবার অপারেশনের জন্য রাতারাতি আমেরিকা পাড়ি দিয়েছেন শাহরুখ!

কিছুদিন আগে আইপিএল ম্যাচ চলাকালীন অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছিলেন শাহরুখ। অতিরিক্ত গরমে হিট স্ট্রোকে আক্রান্ত হয়েছিলেন তিনি। তারপর অবশ্য ফাইনালে তাঁকে মাঠে দেখা যায়। পরবর্তীতে আম্বানিদের বিয়ের অনুষ্ঠানেও সপরিবারে অংশগ্রহণ করেছিলেন বাদশা। এরপর থেকেই চোখের সমস্যা বেড়েছে বলে খবর। যদিও বলিউড সুপারস্টারের ঠিক কী হয়েছে তা এখনও জানা যায়নি। চলতি বছরে শাহরুখের কোনও সিনেমা মুক্তি পাবে না। তবে আগামী বছর পরিচালক সুজয় ঘোষের (Sujoy Ghosh) পরিচালনায় ‘কিং’ (KING) সিনেমায় অভিনয় করতে দেখা যাবে শাহরুখকে। কন্যা সুহানা খানের সঙ্গে স্ক্রিন শেয়ার করবেন ‘পাঠান’। বাবা-মেয়ের যুগলবন্দি দেখার জন্য অপেক্ষায় অনুরাগীরা। তবে তার আগে প্রিয় তারকার সুস্থতা কামনা করেছেন সকলেই।


Related articles

নির্মাণ বন্ধে শ্রমিকদের কী হবে? বিধানসভার করিডরে শুভেন্দুকে প্রশ্ন কুণালের 

তারাতলা গুদাম বিপর্যয়ের পরে কলকাতা পুর-এলাকার সমস্ত নির্মাণকাজ বন্ধের নির্দেশ দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

ভয়াবহ বাস দুর্ঘটনা খাস কলকাতায়, মৃত দুই বাইক আরোহী

খাস কলকাতার বুকে ফের বাস দুর্ঘটনা। ঘাতক বাসটি হল L238। বারাসাত থেকে হাওড়াগামী বাসের ধাক্কায় এর আগেও বহু...

তারাতলা কাণ্ডে আটক ফিরহাদ হাকিমের প্রাক্তন ওএসডি কালীচরণ

কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিমের ওএসডি-র দায়িত্বে থাকা কালীচরণ বন্দ্যোপাধ্যায়কে আটক করল তারাতলা কাণ্ডে গঠিত বিশেষ তদন্তকারী...

অন্নপূর্ণা ভাণ্ডার ‘সর্বজনীন’ নয়! বিধানসভায় স্পষ্ট স্বীকারোক্তি অর্থমন্ত্রীর

রাজ্য বিধানসভায় বাজেটের জবাবি ভাষণে এক তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত। তিনি স্পষ্ট জানিয়ে দিলেন, নতুন অন্নপূর্ণা...