Saturday, June 27, 2026

কেজরিওয়ালের গ্রেফতারির প্রতিবাদ, দিল্লির আন্দোলনে যোগ তৃণমূলের

Date:

Share post:

দিল্লির মুখ্যমন্ত্রীকে কেন্দ্র সরকারের স্বৈরাচারের শিকার হয়ে বন্দি থাকতে হচ্ছে জেলে। বারবার বিনা প্রমাণে তাঁরা জামিনের বিরোধিতা করে চলেছে কেন্দ্রীয় এজেন্সি। অন্যদিকে জেলের ভিতরে শারীরিক অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে আপ প্রধান কেজরিওয়ালের। প্রতিবাদে মঙ্গলবার থেকে যন্তরমন্তরে বিক্ষোভ দেখানো শুরু করে আপ। I.N.D.I.A. জোটের অন্যতম শরিক দল আপের সমর্থনে বিক্ষোভে অংশ নেয় জোট শরিক সব দল।

ইডি-র গ্রেফতারির বিরোধিতায় জামিন পেলেও সিবিআই হেফাজতে থাকা কেজরিওয়ালের জামিন আটকাতে সম্প্রতি চার্জশিট পেশ করেছে সিবিআই। তবে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে তাতে কোনও স্পষ্ট বা নির্দিষ্ট প্রমাণ ও অভিযোগের কথা উল্লেখ করা হয়নি। তারপরেও প্রতিবার কোনও না কোনও আদালতে মামলা ওঠার আগে কোনও উপায়ে জামিনে বাধা দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি। দিল্লিতে নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সময়ও কেজরিওয়ালের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেন্দ্রের স্বৈরাচারের বিরোধিতায় পরিবারের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতিও দেন।

প্রতিবাদে মঙ্গলবার যন্তরমন্তরের সামনে বিক্ষোভ দেখান বিরোধী জোটের সাংসদরা। যোগ দেন তৃণমূলের তিন সাংসদের প্রতিনিধিদল। লোকসভা সাংসদ প্রতিমা মণ্ডলের পাশাপাশি রাজ্যসভার সাংসদ ডেরেক ও’ব্রায়েন ও সাগরিকা ঘোষ যোগ দেন বিক্ষোভ কর্মসূচিতে। সাগরিকা জানান, তৃণমূল আপের সঙ্গে ছিল, আছে, থাকবে। তৃণমূলের সঙ্গে আপের সম্পর্ক শুধু রাজনীতির সম্পর্ক না, বন্ধুত্বের সম্পর্ক। আফশোসের কথা দিল্লি দেশের রাজধানী। সেখানেই মুখ্যমন্ত্রীকে মিথ্যে মামলায় ফাঁসিয়ে, কোনও প্রমাণ ছাড়া, কোনও বিচারপ্রক্রিয়া ছাড়া মাসের পর মাস জেলে রেখেছে। দিল্লির সমস্যা নিয়ে কেন্দ্র আপের উপর দোষ চাপাচ্ছে, যেখানে কেন্দ্র সরকারই তাদের হাত বেঁধে রেখেছে।

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...