Saturday, June 27, 2026

কলকাতা লিগে দুরন্ত জয় বাগানের, টালিগঞ্জকে হারালো ৫-১ গোলে

Date:

Share post:

কলকাতা লিগে দুরন্ত জয় পেল মোহনবাগান সুপার জায়ান্ট। এদিন টালিগঞ্জ অগ্রগামীকে হারালোও ৫-১ গোলে। ম্যাচে হ্যাটটিক সুহেল ভাটের। একটি গোল সালাউদ্দিনের। এক আত্মঘাতী গোল টালিগঞ্জ অগ্রগামীর।

ম্যাচে এদিন প্রথম থেকে দাপট দেখালেও, প্রথমার্ধে গোলের দরজা খুলতে পারেনি মোহনবাগান। ম্যাচে বাগানের ৫ টি গোলই হয় দ্বিতীয়ার্ধে। প্রথমার্ধে বেশ কয়েকবার আক্রমণে ঝাপায় বাগান ব্রিগেড। কিন্তু প্রথম ৪৫ মিনিটে ম্যাচের ফলাফল থাকে গোলশূন্য।

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে আক্রমণের ঝাঁঝ বাড়ায় সুহেল ভাটরা। তবে ম্যাচের ৫১ মিনিটে প্রীতম খাটুয়ার আত্মঘাতী গোলে এগিয়ে যায় মোহনবাগান। এরপর নিজেদের দখলে করে নেয় বাগা ব্রিগেড। যার ফলে ম্যাচের ৫৬ মিনিটে ২-০ গোলে এগিয়ে যায় মোহনবাগান। বাগানের হয়ে গোল সুহেলে। তারপর গোটা ম্যাচ জুড়ে সুহেল-শো। ৬২ এবং ৬৯ মিনিটে ফের গোল করেন বাগান তারকা। হ্যাটট্রিক করেন তিনি। এরপর ৭৬ মিনিটে টালিগঞ্জের হয়ে একটি গোল করেন সামিম। এরপরই যেন আরও আক্রমনাত্মক হয়ে যায় মোহনবাগা। বাগানের হয়ে ম্যাচের অতিরিক্ত সময়ে গোল করেন সালাউদ্দিন। এই জয়ের ফলে, ৬ ম্যাচ খেলে মোহনবাগানের সংগ্রহে ৯ পয়েন্ট।

আরও পড়ুন- আনোয়ার প্রসঙ্গে মুখ খুললেন মোহনবাগান সুপার জায়ান্ট কর্ণধার সঞ্জীব গোয়েঙ্কা, কী বললেন তিনি?


Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...