Saturday, June 27, 2026

জেডিইউ নেতাদের জল্পনায় জল ঢেলে নীতীশপুত্র নিশান্ত রাজনীতিতে আসতে চান না

Date:

Share post:

লোকসভা ভোটের সময় থেকেই কানাঘুষো শোনা যাচ্ছিল, জেডিইউ-র হাল ধরতে পারেন নীতীশ কুমারের পুত্র নিশান্ত কুমার। ৪৯ বছরের সফটওয়্যার ইঞ্জিনিয়ার নিশান্ত। তার লো-প্রোফাইল, বিচক্ষণতা ও ধৈর্য ধরে যেকোনও সমস্যা শোনার ভাবমূর্তি দলের পক্ষে ইতিবাচক হবে বলে মত ছিল ওযাকিবহালমহলের। জেডিইউ-র একাধিক প্রবীণ নেতার মত, জাতীয় ও বিহারের রাজনীতিতে নীতীশের যে প্রভাব রয়েছে তার সুফল ধরে রাখতে দলের নতুন প্রজন্মকে সামনের সারিতে নিয়ে আসতেই হবে। এক্ষেত্রে শিক্ষিত, স্বচ্ছ ভাবমূর্তির, ধীর স্থির নিশান্ত কুমার দলের জন্য তুরুপের তাস হতে পারেন।

সম্প্রতি পাটনায় এক বৈদ্যুতিন সামগ্রীর দোকানে ব্লুটুথ কিনতে এসেছিলেন বিহারের মুখ্যমন্ত্রীর পুত্র। সেখানে তাকে বাবার দলে যোগদান ও সক্রিয় রাজনীতি করার বিষয়ে প্রশ্ন করা হয়। বরাবর প্রচারের আলো থেকে দূরে থাকা নিশান্ত কিন্তু রাজনীতিতে যোগদানের এই প্রশ্ন উড়িয়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন, আধ্যাত্মিক পথই তার পছন্দ। সক্রিয় রাজনীতিতে যোগ দেওয়ার বিষয়ে আপাতত তিনি ভাবছেন না। রাজনীতিতে নিশান্তের প্রকাশ্য এই অনীহা প্রকাশের পর জেডিইউতে প্রশ্ন উঠেছে, নীতীশের জায়গায় তাহলে কে? কারণ ৭৩ বছরের নীতীশের উত্তরাধিকারী ঠিক করতে না পারলে দলের জনভিত্তি আরও ধাক্কা খাবে। আর নীতীশ কুমারের দীর্ঘ রাজনৈতিক জীবন পর্যবেক্ষণ করা বিহারের সংবাদমাধ্যম বলছে, ছেলেকে রাজনীতিতে আনতে চাইবেন না নীতীশ। কারণ, তিনি বরাবর পরিবারতান্ত্রিক রাজনীতির কট্টর সমালোচক।

 

Related articles

এলন মাস্কের পরই শঙ্খ মিত্র, সিইও-দের আয়ের নিরিখে বিশ্বে ২ নম্বরে যাদবপুরের প্রাক্তনী

যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রাক্তনীর প্রতিদিনের বেতন ২৮ কোটি টাকা! নিশ্চই অবাক হচ্ছেন। কিন্তু এটাই বাস্তব এলেন মাস্ক হলেন বিশ্বের...

ইন্দিরা-সিদ্ধার্থের জমানা ফিরিয়ে আনতে চাইছে!পুলিশ বিল নিয়ে সরব কল্যাণ

সোমবার বিধানসভার একটি বিশেষ জরুরি অধিবেশনে পেশ হতে চলেছে The West Bengal Public Safety and Control of Anti-social...

৩ মাস ধরে মেয়ে নিখোঁজ, কষ্টের মধ্যেও ভবঘুরে তরুণীর জন্য মানবিক উদ্যোগ অসহায় বাবার

১৩ মার্চ থেকে নিখোঁজ মেয়ে(Missing Daughter), মাঝে আশার আলো দেখেছিলেন বাবা। কিন্তু সেই আশা বিলীন হয়ে গেল। দুর্গাপুরে...

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...