Friday, June 26, 2026

উন্নয়ন নয়, কাশ্মীরের বাজেটে জোর শুধুই পুলিশি খরচে!

Date:

Share post:

কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জম্মু ও কাশ্মীরের জন্য বাজেট বরাদ্দ করার আগে কেন্দ্রশাসিত অঞ্চল থেকে রাজ্যের স্বীকৃতি ফিরে পেতে চলা কাশ্মীর অনেক কিছু প্রত্যাশা করেছিল। তবে মঙ্গলবার কাশ্মীরের জন্য যে বাজেট পেশ করলেন নির্মলা সীতারমন তাতে পুলিশ খাতে বরাদ্দের অর্ধেকও নেই উন্নয়ন খাতে।

মঙ্গলবার লোকসভায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানান, ১৭ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে জম্মু ও কাশ্মীরের উন্নয়নে। এর মধ্যে ১২ হাজার কোটি টাকা বরাদ্দ পুলিশি ব্যবস্থার উন্নয়নে। এমনকি জম্মু ও কাশ্মীরের উন্নয়নে এই বরাদ্দকে ‘বোঝা’ বলতেও দ্বিধা করেননি কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

জম্মু ও কাশ্মীরের উন্নয়নে বাকি পাঁচ হাজার কোটি টাকা বরাদ্দ রাখছে কেন্দ্র সরকার। নতুন গঠিত হওয়া রাজ্যের রাশ যে অর্থনৈতিকভাবেও নিজেদের হাতেই রাখতে চাইছে, জম্মু ও কাশ্মীর বাজেটে তারই প্রমাণ রাখছে বিজেপি সরকার।

Related articles

শহিদ দিবসের কর্মসূচি ঘোষণা, কংগ্রেসের নিশানায় মনীশ গুপ্ত

বিগত কয়েক দশকে ২১ জুলাই ধর্মতলায় শহিদ তপর্ণ ছিল তৃণমূল কংগ্রেসের শক্তি প্রর্দশনের মঞ্চ। কংগ্রেস পৃথকভাবে মহাজাতি সদনে...

অন্যায়ের সঙ্গে কোনও আপস নয়, স্পষ্ট বার্তা মমতার

অন্যায়ের বিরুদ্ধে আপস না করে প্রতিবাদের বার্তা দিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banarjee)ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা...

‘ল্যান্ড-লাভ জিহাদ’ রুখতে কঠিন পরিকল্পনার কথা শোনালেন মুখ্যমন্ত্রী

চৈতন্যদেব, নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে রাষ্ট্রবিরোধীদের কোনও জায়গা নেই। শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের এক দেশ, এক প্রধান, এক বিধান, এক...

UCC-র মাধ্যমে রাজ্যে মেরুকরণের প্রচেষ্টা বিজেপির! বিরোধিতায় সরব তৃণমূল

আগামী সোমবার রাজ্য বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি (ইউনিফর্ম সিভিল কোড বা UCC) সংক্রান্ত বিল পেশ হবে। বিধানসভা...