Friday, April 3, 2026

লিখিত আশ্বাসেই উঠল অবরোধ! ৫ ঘণ্টা পর স্বাভাবিক ডায়মন্ড হারবার শাখার ট্রেন চলাচল

Date:

Share post:

পাঁচ ঘণ্টা পর রেল (Rail) আধিকারিকদের থেকে আশ্বাস পেয়ে অবশেষে অবরোধ উঠল ডায়মন্ড হারবার (Diamond Harbour) স্টেশন থেকে। তবে পরিস্থিতি এখনই পুরোপুরি স্বাভাবিক হয়নি। তবে শেষ পাওয়া খবর শিয়ালদহ স্টেশন থেকে ইতিমধ্যে একটি ডায়মন্ড হারবার লোকাল ছেড়েছে‌। বুধবার ভোরে প্রতিদিন ভোরে ট্রেন দেরিতে চলার অভিযোগ তুলে লাইনে বসে বিক্ষোভ দেখাতে শুরু করেন নিত্যযাত্রীরা। ঘটনার জেরে বুধবার সকাল থেকেই শিয়ালদহ (Sealdah) দক্ষিণ শাখার ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। ভোর থেকেই বাতিল হয় একের পর এক ডায়মন্ড হারবার লোকাল। যার ফলে দিনের ব্যস্ত সময়ে ভোগান্তির শিকার হন যাত্রীরা।

বিক্ষোভকারীদের দাবি, প্রতিদিন ট্রেন নির্ধারিত সময়ের থেকে দেরিতে চলে। তবে ট্রেন দেরিতে চলার কারণ হিসাবে রেলগেটের সমস্যাকেই কাঠগড়ায় তুলেছে পূর্ব রেল। বিক্ষোভকারীরা জানিয়েছেন, স্টেশন কর্তৃপক্ষকে বারবার অসুবিধার কথা জানিয়েও কোনও লাভ হয়নি। তাই বুধবার অবরোধের সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা। শুধু ডায়মন্ড হারবার নয় ওই শাখার নেত্রা এবং মগরাহাট স্টেশনেও অবরোধ করছেন যাত্রীরা। এদিন খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন রেল আধিকারিকেরা, সঙ্গে ছিল জিআরপিএফও। বিক্ষুব্ধ যাত্রীদের বোঝানোর চেষ্টা করেন তাঁরা। ঘটনাস্থলে আসে ডায়মন্ড হারবার থানার পুলিশও। দফায় দফায় অবরোধকারীদের সঙ্গে কথা বলে তারা। যদিও বিক্ষোভকারীদের স্পষ্ট বক্তব্য, দাবি না মানলে অবরোধ তোলার কোনও প্রশ্নই নেই। লিখিত আশ্বাস পেলেই অবরোধ তুলবেন তাঁরা।

তবে এদিন অনেক বোঝানোর পর সকাল সাড়ে ১০টা নাগাদ অবরোধ তোলেন যাত্রীরা। রেল সূত্রে খবর, সময় মতো রেলগেট বন্ধ করা যায় না। সেই কারণে অনেক রেলগেটের আগেই ট্রেন দাঁড়িয়ে পড়ে। পরিষেবা ব্যাঘাত ঘটে।


Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মমতার

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...