Friday, June 12, 2026

নার্সারির পড়ুয়ার ব্যাগে বন্দুক! গুলি চালালো অন্য ছাত্রের উপর

Date:

Share post:

পাঁচ বছরের স্কুল পড়ুয়া বন্দুক নিয়ে স্কুলে এলো। ব্যাগ থেকে সেই বন্দুক বের করে গুলিও চালালো! আশ্চর্য লাগলেও বুধবার এমন ঘটনায় চাঞ্চল্য বিহারের সুপল জেলায়। গুলিবিদ্ধ স্কুলের এক নাবালককে ভর্তি করা হয় হাসপাতালে। যদিও তার অবস্থা আশঙ্কাজনক নয় বলেই জানিয়েছে পুলিশ। তবে অপরাধ প্রবণতা ডবল ইঞ্জিন বিহারে কতটা বেড়ে গিয়েছে তার প্রমাণ পাঁচ বছরের ছেলের হাতে বন্দুক।

সুপল জেলার সেন্ট জন বোর্ডিং স্কুলের নার্সারির এক পড়ুয়া স্কুলব্যাগের মধ্যেই একটি বন্দুক নিয়ে স্কুলে যায়। এরপর ব্যাগ থেকে বের করে গুলিও চালায়। তৃতীয় শ্রেণির এক ছাত্রের হাতে সেই গুলি লাগে। আহত ওই খুদে পড়ুয়ার দাবি, সে যখন নিজের ক্লাসে যাচ্ছিল সেই সময়ই অভিযুক্ত নার্সারির পড়ুয়া হঠাৎ তার দিকে বন্দুক তাক করে। অথচ ওই পড়ুয়ার সঙ্গে তার কোনও ঝগড়া ছিল না। বন্দুক তুলতে দেখলে সে বাধা দিতে যায়। তখনই পাঁচ বছরের শিশুটি তার হাতে গুলি চালায়।

এই ঘটনার পরে স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে বিক্ষোভে ফেটে পড়ে অভিভাবকরা। কর্তৃপক্ষের গাফিলতির বিরুদ্ধে সরব হয়ে তাঁদের দাবি, কীভাবে একটি পড়ুয়া স্কুলে বন্দুক নিয়ে ঘুরে বেড়ালো অথচ কারো চোখে পড়ল না। পুলিশ স্কুলের প্রধান শিক্ষককে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ শুরু করে। অন্যদিকে অভিযুক্ত পড়ুয়া ও তার পরিবার পলাতক। তাঁদের সন্ধানে তল্লাশি শুরু করেছে ত্রিবেণিগঞ্জ থানার পুলিশ। প্রাথমিকভাবে জানা গিয়েছে বাবার বন্দুক নিয়ে স্কুলে এসেছিল ওই শিশুটি।

Related articles

মৃত্যুঞ্জয়ের পরে সায়নীর অবস্থান জানতে চেয়ে পোস্ট যুবনেতা শুভ্রজিতের

যুব তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক মৃত্যুঞ্জয় পালের (Mrityunjay Paul) পরে এবার ১৬ নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সভাপতি শুভ্রজিৎ...

ইতিহাসের গৈরিকীকরণের অভিযোগ! প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বিতর্কিত ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদ্‌যাপনের তোড়জোড় বিজেপির 

প্রধানমন্ত্রীর উপস্থিতিতে আগামী ২০ জুন রাজ্যজুড়ে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উদযাপনের প্রস্তুতি শুরু করেছে বিজেপি সরকার। কিন্তু অনুষ্ঠান ঘোষণার পর...

আদালতের নির্দেশকে বুড়ো আঙুল! ফলতায় ফের অভিযুক্তকে হাফ প্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটাল পুলিশ

আদালত স্পষ্ট জানিয়েছিল, পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করতে পারে, তাদের বিরুদ্ধে চার্জশিট দিতে পারে, কিন্তু কোনোভাবেই কারও সম্মানহানি করতে...

কৃষকবন্ধুর বিদায়! কেন্দ্রের প্রকল্পে কপালে চিন্তার ভাঁজ বাংলার কৃষকদের

বন্ধ হয়ে গেল রাজ্যের কৃষকদের বড় ভরসা ‘কৃষকবন্ধু’ ও ‘বাংলা শস্য বীমা’ প্রকল্প। বর্তমান রাজ্য সরকার এই দুটি...