Wednesday, June 24, 2026

রেল দু.র্ঘটনার পাঁচ বছরের তথ্য চাওয়ায়, রেলমন্ত্রী ২৪ বছরের পরিসংখ্যান দিলেন!

Date:

Share post:

বারবার কেন রেল দুর্ঘটনা ঘটছে? মঙ্গলবার ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনার পর বুধবার রাঙাপানিতে ফের দুর্ঘটনা। এই বিষয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে বিরোধীরা। রেল দুর্ঘটনা রুখতে কেন কবচ ব্যবস্থা দেশজুড়ে এখনও চালু হল না? এই প্রশ্ন তুলছে তারা। এবার এই নিয়ে তরজায় জড়াল তৃণমূল ও বিজেপি। সংসদে রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে কাঠগড়ায় তুলেছেন তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।সংসদে বুধবার সে প্রসঙ্গই তুললেন না রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
বরং একের পর এক রেল দুর্ঘটনার ঘটলেও ব্যর্থতার দায় স্বীকার করলেন না তিনি। সব এড়িয়ে গিয়ে ২৪ বছরের পরিসংখ্যান দিয়ে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব লোকসভায় বোঝানোর চেষ্টা করলেন, রেল দুর্ঘটনা বর্তমানে অনেক কমেছে। গত পাঁচ বছরে রেল দুর্ঘটনার বিবরণ এবং রেল ট্র্যাকে গবাদি পশুর কারণে দুর্ঘটনার বিবরণ সম্পর্কে তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানতে চেয়েছিলেন। লিখিত জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব দাবি করেন, বিভিন্ন নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের ফলে দুর্ঘটনার সংখ্যা অনেক কমেছে। পরিসংখ্যান দিয়ে তিনি জানান, ২০০০-২০০১ সালে ট্রেন দুর্ঘটনা ৪৭৩ থেকে কমে ২০২৩-২৪ সালে ৪০ এসে দাঁড়িয়েছে। প্রসঙ্গত, ২০০৪-২০১৪ সময়কালে ট্রেন দুর্ঘটনার সংখ্যা ছিল ১৭১১ (বার্ষিক গড় ১৭১), যা ২০১৪-২০২৪ সময়কালে কমে ৬৭৮-এ দাঁড়িয়েছে (বার্ষিক গড় ৬৮)। গত পাঁচ বছরে রেলওয়ে ট্র্যাকে গবাদি পশু চলে আসায় ৯ টি ট্রেন দুর্ঘটনা ঘটেছে বলে তিনি জানান।

 

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...