Thursday, May 14, 2026

নির্মলার মিথ্যাচারের পর্দাফাঁস! বাংলার ভাগ্যে জোটেনি এক পয়সাও, শ্বেতপত্র প্রকাশের দাবিতে অনড় তৃণমূল 

Date:

Share post:

কেন্দ্রীয় বাজেট (Union Budget) পেশের পর তৃণমূল (TMC)-সহ বিরোধীদের সাঁড়াশি চাপে রীতিমতো কোনঠাসা মোদি সরকার। সংসদের ভিতরে ও বাইরে লাগাতার বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধীরা। মঙ্গলবার বাজেট নিয়ে লোকসভায় জবাবি ভাষণ দেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। তবে তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নির্মলা তাঁর বক্তৃতায় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee)তোলা প্রশ্নগুলি সুকৌশলে এড়িয়ে গিয়েছেন। তার প্রতিবাদেই লোকসভার কক্ষত্যাগ করেন তৃণমূল সাংসদেরা। তারপরেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও একবার ১০০ দিনের কাজ (মণরেগা) এবং আবাস যোজনা নিয়ে শ্বেতপত্র প্রকাশের দাবিতে সরব হন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। বুধবারও দলের অফিসিয়াল এক্স হ্যান্ডেলে প্রশ্ন তোলা হয়েছে, বাংলা বিরোধী জমিদাররা কী অভিষেকের খোলা চ্যালেঞ্জ গ্রহণ করতে পারবেন তাঁদের সরকারের মেয়াদ ফুরিয়ে যাওয়ার আগে?

তবে এই প্রথম নয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ধরেই বলে আসছেন, ২০২১ সালে বিধানসভা নির্বাচনে বিজেপি বাংলায় হারার পর থেকেই ১০০ দিনের কাজ এবং আবাস যোজনার টাকা দেওয়া বন্ধ করেছে মোদি সরকার। অভিষেক সাফ জানান, ভোটে জিততে না-পেরে বাংলার মানুষকে ভাতে মারতে চাইছে বিজেপি। চলতি বছরের ১৪ মার্চ নিজের এক্স হ্যান্ডলে পোস্ট করে অভিষেক দাবি করেছিলেন, ২০২১ সালে ভোটে হারের পর থেকে কেন্দ্রীয় সরকার যদি এক পয়সাও ১০০ দিনের কাজে বাংলাকে দিয়ে থাকে, তা হলে তা শ্বেতপত্র আকারে প্রকাশ করা হোক। মঙ্গলবার সেই পোস্টের সময় উল্লেখ করে অভিষেক ফের পোস্ট করেন, ‘‘১৩৮ দিন, তিন হাজার ৩১৯ ঘণ্টার বেশি সময় কেটে গিয়েছে, কিন্তু এখনও শ্বেতপত্র প্রকাশিত হল না।’’ আর দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের পোস্টের রেশ টেনেই বুধবার কেন্দ্রীয় অর্থমন্ত্রীকে শ্বেতপত্র প্রকাশের দাবি তৃণমূলের। এক্স হ্যান্ডেলে লেখা হয়েছে মিথ্যাচারের মুখোশ খুলে গিয়েছে। বাজেটে বিরোধী রাজ্যগুলিকে লাগাতার বঞ্চনার পরও জবাবি ভাষণে বাজেটে মোদি সরকারের প্রশংসায় পঞ্চমুখ হয়ে ওঠেন নির্মলা। তৃণমূলের তরফে জানানো হয়েছে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী মণরেগা প্রকল্পে এক পয়সাও বরাদ্দ করেনি।

পাশাপাশি এদিন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও সাংসদ সাকেত গোখলেও মোদি সরকারের বাজেটের তীব্র প্রতিবাদ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথামতো শ্বেতপত্র প্রকাশের দাবি জানান। কুণাল এক্স হ্যান্ডেলে অভিযোগ করেন, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন মুখে যাই বলুন আসল সত্যি সবার কাছে পরিষ্কার। চলতি বাজেটে বাংলাকে মণরেগা প্রকল্পের জন্য এক পয়সাও বরাদ্দ করেনি মোদি সরকার। এটা বিজেপির বাংলা বিরোধীতার নয়া কর্মসূচি। তবে এখন সময় এসেছে শ্বেতপত্র প্রকাশ করে প্রধানমন্ত্রীর বাংলাকে লাগাতার বঞ্চনার কারণ ব্যাখ্যা করার। পাশাপাশি এদিন এক ভিডিওবার্তায় বাংলার দাগী কয়লা মাফিয়াদের সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশীর গোপন বৈঠকের স্মৃতি উসকে কুণালের অভিযোগ, দুর্নীতির বিষয়ে তিনিই শেষ কথা বলবেন। তবে সমস্ত মিথ্যাচার ছেড়ে মোদির মন্ত্রীকে ২০২১ সালের পর থেকে বাংলার জন্য আবাস যোজনা ও মনরেগা প্রকল্পে কত টাকা বরাদ্দ হয়েছে তার শ্বেতপত্র প্রকাশের দাবি জানান কুণাল।

অন্যদিকে তৃণমূল সাংসদ সাকেত গোখলের অভিযোগ, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেন্দ্রীয় অর্থমন্ত্রীর কিছু না লুকিয়ে এবার মুখ খোলার সময় এসে গিয়েছে। সাকেতের আরও অভিযোগ ২০২১ সালে বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর থেকেই লাগাতার বাংলাকে বঞ্চনা করেছে মোদি সরকার। মণরেগা ও আবাস যোজনার টাকা বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর সাকেত জানান, যদি সাহস থাকে অবিলম্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কথামতো শ্বেতপত্র প্রকাশ করুক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

তবে তৃণমূল যে এই ইস্যুতে মোদি সরকারকে সবক শেখাতে তৈরি তা দিনের আলোর মতো পরিষ্কার। এদিন মোদি সরকারকে তুলোধনা করে শ্বেতপত্র প্রকাশের দাবি জানান, রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসু, চন্দ্রিমা ভট্টাচার্য, শশী পাঁজা, তৃণমূল সাংসদ সায়নী ঘোষ-সহ অন্যান্যরা‌।

Related articles

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল, শোকজ্ঞাপন বিমান-সেলিমের

প্রয়াত প্রাক্তন বাম সাংসদ-বিধায়ক সুধাংশু শীল (Sudhangshu Seal)। বৃহস্পতিবার ভোররাতে কলকাতার বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় এই CPIM নেতার।...

ইডি দফতরে হাজিরা শান্তনুর, আর্থিক তছরুপ মামলায় চলছে জিজ্ঞাসাবাদ 

বারবার নোটিশ পাঠিয়ে তলবের করার পরও হাজিরা এড়িয়ে যাওয়া কলকাতা পুলিশের ডেপুটি কমিশনার শান্তনু সিনহা বিশ্বাস (DCP Shantanu...

গরমের ছুটির বিজ্ঞপ্তিতে উল্টে গেল ‘সত্যমেব জয়তে’!

মিরর ইমেজ, নতুন সরকারের শুরুতেই হোঁচট! গরমের ছুটি বাড়ানোর জন্য নির্দেশিকায় সরকারি বিজ্ঞপ্তিতে থাকা অশোক স্তম্ভের নীচে ‘সত্যমেব...

লক্ষ্মীবারে চড়ছে পারদ, বিকেলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে!

ভরা গ্রীষ্মের মরশুমেও দফায় দফায় ঝড়বৃষ্টি আর মেঘলা আকাশের জেরে অস্বস্তিকর গরমের অনুভূতি সামান্য কমলেও, চলতি সপ্তাহের শুরু...