Wednesday, June 24, 2026

ম্যারাথন তল্লাশির পরই সিজিওতে তলব! রেশন বন্টন মামলায় একযোগে ৩ জনকে হাজিরার নির্দেশ ইডির

Date:

Share post:

রেশন বন্টন মামলার (Ration) তদন্তে এবার জ্যোতিপ্রিয় মল্লিক ঘনিষ্ঠ বারিক বিশ্বাসকে (Barik Bishwas) তলব করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি (Enforcement Directorate)। তবে বারিক একা নয় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়েছে ধৃত বাকিবুর রহমানের আত্মীয় মুকুল রহমান এবং আনিসুর রহমানকেও। ইডি সূত্রে খবর চলতি সপ্তাহেই তাঁদের সিজিও কমপ্লেক্সে (CGO complex) হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই রেশন বন্টন মামলার তদন্তে রাজ্যের বিভিন্ন প্রান্তে তল্লাশি অভিযান শুরু করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। বারিকের রাজারহাটের ফ্ল্যাটে তল্লাশির পাশাপাশি উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার একাধিক চালকল ও দেগঙ্গায় বাকিবুরের আত্মীয় মুকুলের বাড়ি এবং চালকলে হানা দেন তদন্তকারীরা। তবে বারিকের ফ্ল্যাটে মঙ্গলবার ৯ ঘণ্টার বেশি সময় ধরে তল্লাশি চালিয়ে প্রায় ২০ লক্ষ টাকা উদ্ধার করে নিয়ে যান ইডি আধিকারিকরা।

তবে এদিন ইডির দল যখন বারিকের বাড়ি এবং চালকলে তল্লাশি চালাচ্ছিল, তখন তদন্তকারীদের অন্য দল পৌঁছে যায় দেগঙ্গায়। বাকিবুরের আত্মীয় মুকুলের বাড়ি এবং চালকলে তল্লাশি চালায় তারা। প্রায় ২১ ঘণ্টা তল্লাশি অভিযান শেষে বাড়ি থেকে দু’টি মোবাইল তদন্তের কারণে বাজেয়াপ্ত করা হয়। এছাড়া বেশ কিছু নথিপত্র-সহ ১৩ লক্ষ টাকাও বাজেয়াপ্ত করে তারা। তারপরই এবার তিনজনকে সিজিও কমপ্লেক্সে ডেকে পাঠাল ইডি।


Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...