Wednesday, June 24, 2026

অলিম্পিক্সে ৫০ মিটার থ্রি পজিশনে পদক জয়ের দোড়গোড়ায় স্বপ্নিল কুসালে

Date:

Share post:

প্যারিস অলিম্পিক্সে ৫০ মিটার থ্রি পজিশনের ফাইনালে স্বপ্নিল কুসালে। যোগ্যতা অর্জন পর্বে সপ্তম স্থানে শেষ করলেন তিনি। ঐশ্বর্য প্রতাপ সিং তোমর অবশ্য পারলেন না। তিনি শেষ করলেন ১১ নম্বরে।স্বপ্নিল শুরু থেকেই ফর্মে ছিলেন। নিলিংয়ে দু’টি সিরিজেই ৯৯ করে স্কোর করেন তিনি। একটি করে শট বাদ দিয়েই প্রত্যেকটিতে ১০ স্কোর করেছিলেন। এই ধারাবাহিকতা স্বপ্নিল ধরে রেখেছিলেন শেষ পর্যন্ত। নিলিংয়ের পর প্রোনে তিনি ৯৮ এবং ৯৯ স্কোর করেন। স্ট্যান্ডিংয়ে একটু পিছিয়ে পড়েন। ৯৮ এবং ৯৭ স্কোর করেন। মোট ৫৯০ স্কোর করেন তিনি।

প্রসঙ্গত, সপ্তম স্থানে শেষ করা স্বপ্নিলের মতো অষ্টম এবং নবম স্থানে থাকা দুই প্রতিযোগীও ৫৯০ স্কোর করেছিলেন। কিন্তু স্বপ্নিল ৩৮টি বুলস আই মারেন। তাতেই বাকিদের থেকে পিছনে ফেলে এগিয়ে যান তিনি। পৌঁছে যান ফাইনালে। স্বপ্নিলের থেকে এক পয়েন্ট কম স্কোর করেন ঐশ্বর্য। কিন্তু তাতেই অনেকটা তফাত হয়ে যায়। ৩৩টি বুলস আই মেরেও ফাইনালে ওঠা হল না তাঁর।ছেলেদের ৫০ মিটার থ্রি পজিশনের ফাইনাল হবে বৃহস্পতিবার। আরও এক বার পদক জয়ের আশা জিইয়ে রাখল ভারত। শুটিং থেকে ইতিমধ্যেই দু’টি পদক জিতেছে। মনু ভাকের এবং সরবজ্যোৎ সিং পদক এনে দিয়েছেন। এ বার সুযোগ স্বপ্নিলের সামনে।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...