Wednesday, June 24, 2026

দশদিনে দশ ট্রেন বেলাইন, সংসদে বুলেট ট্রেনের ‘গল্প’ শোনালেন রেলমন্ত্রী

Date:

Share post:

গোটা দেশে প্রতিদিন বেলাইন হচ্ছে রেল। টানা সাতদিন ধরে বিভিন্ন জায়গায় মালগাড়ি বেলাইন হওয়ার পরে মঙ্গলবার যাত্রীবাহী ট্রেন বেলাইন হয়। মৃত্যু হয় দুজনের। বারবার বিভিন্ন দুর্ঘটনার পরে দুর্ঘটনাস্থলে গিয়ে রিল বানানো রেলমন্ত্রীকে তারপর থেকে কোথাও দেখা যায়নি। এমনকি দেশের উদ্দেশেও কোনও বার্তা দেননি তিনি। বুধবার সংসদে ফের তাঁকে সরব হতে শোনা গেলেও দুর্ঘটনা নিয়ে একটি শব্দ খরচ করেননি পদত্যাগের দাবি ওঠা রেলমন্ত্রী। বুলেট ট্রেনের বাহাদুরির দাবি করতে থাকেন তিনি।

বুধবার রাঙাপানির মালগাড়ির বেলাইন হওয়া আরও একবার মনে করিয়ে দিয়েছে একমাস আগের কাঞ্চনজঙ্ঘার দুর্ঘটনা। একই জায়গায় একই লাইনে ফের মালগাড়ি বেলাইন হওয়ায় উদ্বেগ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিরোধীদের পক্ষ থেকে রেলমন্ত্রীর পদত্যাগেরও দাবি করা হয়। তবে বুধবার সংসদে রেলমন্ত্রী জানান ভারতীয় রেলের ইঞ্জিনিয়ারদের পারদর্শিতা অসামান্য। তাঁদের জন্যই দেশে বুলেট ট্রেনের সংখ্যা এত দ্রুত বিভিন্ন এলাকায় বাড়ছে।

সংসদে রেলমন্ত্রী দাবি করেন বুলেট ট্রেন তৈরির জন্য ৪০ মিটারের গার্ডার তোলার ক্রেন প্রয়োজন হয়। ভারতেই এখন সেই ক্রেন তৈরি সম্ভব হচ্ছে। তাঁর বক্তব্যে কোথাও আলোয়ার থেকে পাঁশকুড়া, আলমোড়া থেকে নেলোরে রেল বেলাইন হওয়া নিয়ে একটি শব্দ ছিল না এদিন। উল্টে দেশে কীভাবে বুলেট ট্রেন বাড়াবেন সেই পরিকল্পনার কথা শোনান তিনি। যেখানে প্রতিদিন ট্রেনে সফর করতেই প্রাণের ঝুঁকির ভয় পাচ্ছেন রেলযাত্রীরা, সেখানে পরিকাঠামো ছাড়াই বুলেট ট্রেন বাড়িয়ে আরও যাত্রীদের বিপদে ফেলার পথে রেলমন্ত্রী।

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...